এক্সপ্লোর

Viral News:'স্কোর কত?', ক্রিকেট ভক্তকে মাঝ-আকাশেই মিষ্টি ক্রিকেট আপডেট পাইলটের! ভাইরাল ছবি

Handwritten Cricket Score:'স্কোর কত?' উত্তেজনা চেপে রাখতে না পেরে পাইলটের কাছে জানতে চেয়েছিলেন এক বিমানযাত্রী। উত্তর এল। টিস্যু পেপারে সুন্দর, ঝরঝরে হাতে লেখা-- 'SA 33/03, 6 overs, IND 133/9'।

কলকাতা: 'স্কোর (Match score) কত?' উত্তেজনা চেপে রাখতে না পেরে পাইলটের (pilot) কাছে জানতে চেয়েছিলেন এক বিমানযাত্রী (passenger)। উত্তর এল। টিস্যু পেপারে সুন্দর, ঝরঝরে হাতে লেখা-- 'SA 33/03, 6 overs, IND 133/9'। এমনও হয়? মাঝ-আকাশে বসে ভারত-দক্ষিণ আফ্রিকা (India Vs South Africa) ম্যাচের স্কোর জানতে পেরে মুগ্ধ যাত্রী। পরে ওই লেখা-সহ টিস্যু পেপারের ছবিটি ট্যুইটও (tweet) করেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। এমনও হয়?

কী হয়েছিল?
রবিবার অস্ট্রেলিয়ার পারথে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে তখন টানটান উত্তেজনা চলছে। কিন্তু খেলা দেখা বা স্কোর জানার উপায় নেই বিক্রম গর্গের। অগত্যা পাইলটের কাছেই স্কোর আপডেট চেয়েছিলেন বিক্রম। মিষ্টি উত্তরও আসে। টিস্যু পেপারে আপডেট লিখে পাঠান বিমানচালক। তাঁর কৌতূহল যে এভাবে মেটানো হবে, সেটা বোধহয় আশা করেননি বিক্রম। ইন্ডিগো-র উড়ানের ওই পাইলটের ব্যবহারে যারপরনাই মুগ্ধ হন তিনি। পেপারটির ছবি তুলে ট্যুইট করেন। সঙ্গে ক্যাপশন, 'ভারত আজ হেরেছে, তবে ইন্ডিগো আমার মন জিতে নিল। স্কোর আপডেট চাওয়ায় পাইলট মাঝ-আকাশেই আমাকে এই নোট পাঠিয়েছিলেন।' ৩০ অক্টোবর ট্যুইট করেন বিক্রম। তার পর থেকে হইহই করে ভাইরাল হয়েছে সেটি। তাদেরই এক যাত্রী যে এমন আপ্লুত সেটা দেখে প্রতিক্রিয়া জানিয়েছে ইন্ডিগো-ও। লিখেছে, 'আমরা এটি দেখে খুশি হলাম। শীঘ্র আপনাকে আমাদের সঙ্গে বিমান-সফরে দেখব, আশা করছি।' বহু ট্যুইটারেট্টি এর মধ্যেই ওই উড়ান-সংস্থার এমন 'পরিষেবা'-কে কুর্নিশ জানিয়েছেন। কেউ কেউ আবার স্মাইলি এবং ইমোজি দিয়েও অভ্যর্থনা করেছেন বিষয়টি। 

ক্রিকেট-উন্মাদনা...   
'স্কোর কত?' রাস্তায় থিকথিকে ভিড়, বাদুরঝোলা বাস বা বাজারের কানফাটানো চিৎকারের মধ্য়েও এমন প্রশ্ন মাঝেমধ্যে ছুটে আসে। এদেশে ক্রিকেট মানে শুধু খেলা নয়, আবেগ। তাই ভারত মাঠে নামা মানে স্থান-কাল-পাত্র নির্বিশষে স্কোর জানতেই হবে। তা বলে মাঝ-আকাশেও স্কোর আপডেট? শুনে অনেকেরই বিস্ময়ের শেষ নেই। তবে বেশিরভাগই দুহাত বাড়িয়ে পাইলটের এমন চেষ্টাকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত, রবিবারের যে ম্যাচের স্কোর আপডেট জানা নিয়ে এই খবর, তাতে হেরে যায় ভারত। ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হয় তারা। 

আরও পড়ুন:ডিমের পর এবার পাঁউরুটি, এক লাফে বাড়ল দাম !

     

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget