এক্সপ্লোর

Bread Price Hike : ডিমের পর এবার পাঁউরুটি, এক লাফে বাড়ল দাম !

মরার ওপর খাড়ার ঘা ! এর মধ্যে বাড়ল আরেকটি নিত্য-খাদ্যের দাম। ফের বাড়তে চলেছে পাউরুটির দাম।

 কলকাতা : উৎসবের মরসুমে সবজি , মাছ, ফলের দাম বেড়েছে। কেনাকাটা করতে গিয়ে নাভিশ্বাস ক্রেতার। পুজো-ভাইফোঁটায় মাছ-মাংসের দামও তো ঊর্ধ্বগামী। চাপ বাড়তে বাড়তে নাজেহাল অবস্থা, এই অবস্থায় ফের আরও মরার ওপর খাড়ার ঘা ! এর মধ্যে বাড়ল আরেকটি নিত্য-খাদ্যের দাম। ফের বাড়তে চলেছে পাউরুটির দাম। উত্‍সবের মরশুম প্রায় শেষের মুখে। এবার সামনে বড়দিন। তার আগে ডিমের পর এবার দাম বাড়তে চলেছে পাউরুটিরও। 

 বাড়ছে পাউরুটির দাম

আগামী ২০ নভেম্বর বাড়ছে পাউরুটির দাম। প্রতি পাউন্ডে ৪ টাকা করে দাম বাড়বে। এক পাউন্ড পাউরুটির দাম ২৮ টাকার বদলে হবে ৩২ টাকা। গত জানুয়ারিতেই ২৪ টাকা থেকে বেড়ে এক পাউন্ড পাউরুটির দাম হয় ২৮ টাকা। ময়দা, জ্বালানির দাম বাড়াতেই বাধ্য হয়ে মূল্যবৃদ্ধি, জানাল বেকারি মালিকদের সংগঠন।

চলতি বছরের জানুয়ারিতে প্রতি পাউন্ড পাউরুটির দাম ২৪ টাকা থেকে বাড়িয়ে ২৮ টাকা করা হয়। এবার আরও চার টাকা দাম বেড়ে হচ্ছে ৩২! ফলে চলতি বছরে দু’ধাপে পাউরুটির দাম প্রায় ৩৩ শতাংশ বাড়ল।

 কেন এত দাম বাড়ছে পাউরুটির? 

পশ্চিমবঙ্গের বেকরি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক ও ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির দাবি, দামবৃদ্ধির নেপথ্যে রয়েছে লাগামছাড়া মূল্যবৃদ্ধি। 

 ডিমের দামও এবার বাড়ল
এদিকে, ডিমের দামও এবার বাড়ল তরতরিয়ে। উৎসবের মরসুমের শেষ দিকে  ডিমের দাম চড়ল।  খুচরো বাজারে প্রতি পিস ডিমের দাম এখন সাড়ে ৬ টাকা। সামনেই বড়দিন। ডিমের দাম কমার কোনও লক্ষণ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।  মুরগির  খাবারের দাম বাড়াই ডিমের মূল্যবৃদ্ধির কারণ বলে মনে করছেন একদল পাইকারি ব্যবসায়ী।  সাধারণ মানুষের জীবনে ডিম-ভাত, ডিম সেদ্ধ, ওমলেট, পোচ নিত্যদিনের প্রয়োজনীয় খাদ্যের মধ্যেই পড়ে। মাছ-মাংস না থাকলেও ডিম হলেই চলে যায়। কিন্তু সেই ডিমের দামও বেড়ে চলেছে সমানতালে। যার জেরে জেরবার আমজনতা। 

দিনে দিনে বোঝার ভারে ন্যূব্জ হয়ে পড়ছে সাধারণ মানুষ! দাম আগুন। মাছ-মাংসর দামেও ছেঁকা। এই অবস্থায় যদি ডিম, পাঁউরুটির দামও এইভাবে বাড়তে থাকায়, সাধারণ মানুষ বোঝায় বোঝায় জেরবার ! কবে কমবে চড়া দাম? উত্তর নেই কারও কাছে। সব জিনিসের দাম এভাবে লাগাতার বেড়ে চললে, মানুষ খাবে কী? চলবে কী করে? এমনই অজস্র প্রশ্নের ভিড়ে এখন দিশেহারা। 

--------

                                                                                                                                             

 

সেরা শিরোনাম

West Bengal Live Update: বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
BJP News : বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
BJP News : খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget