এক্সপ্লোর

Viral Video: ৭০ বছর বয়সে প্রথম ভ্লগ, ৪৮ ঘণ্টায় ভিউ পেরোল ২২ মিলিয়ন, নেটিজেনরা বলছেন 'বয়স শুধু একটা সংখ্যা মাত্র'

Vlogging Video: বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলে থাকি বয়স শুধুমাত্র একটা সংখ্যা। উত্তর প্রদেশের ৭০ বছরের এই বৃদ্ধ অক্ষরে অক্ষরে প্রমাণ করেছেন এই প্রবাদ।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করা এখন তরুণ প্রজন্মের অন্যতম নেশা। তবে শুধু তরুণ, তরুণীরা নন, সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করা, ভ্লগিং করা, বয়স্করাও বেশ উপভোগ করেন। আর এই দলেই রয়েছেন উত্তর প্রদেশের ৭০ বছরের এক বৃদ্ধ। সোশ্যাল মিডিয়ায় কার্যত রেকর্ড গড়ে ফেলেছেন এই বৃদ্ধ। তাঁর করা প্রথম ভ্লগ মাত্র ৪৮ ঘণ্টায় প্রচুর ভালবাসা পেয়েছেন নেটিজেনদের। ২২ মিলিয়নেরও বেশি (২২.২ মিলিয়ন) ভিউ হয়েছে ওই ইনস্টাগ্রাম ভিডিওতে।               

বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলে থাকি বয়স শুধুমাত্র একটা সংখ্যা। উত্তর প্রদেশের ৭০ বছরের এই বৃদ্ধ অক্ষরে অক্ষরে প্রমাণ করেছেন এই প্রবাদ। যে বয়সে অনেক মানুষের জীবনের গতি কমে যায়, কার্যত থমকে যায়, সেই বয়সেই নিজের জীবনে আনন্দে থাকার একটা নতুন দিক খুঁজে পেয়েছেন এই বৃদ্ধ। আজকাল সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং অনেকের কাছে গুরুত্বপূর্ণ পেশা। তবে এই বৃদ্ধের কাছে তা নয়। নিছক আনন্দের জন্যই ৭০- এর কোঠায় এসে ভ্লগিং শুরু করেছেন বৃদ্ধ।                        

কথায় বলে, বয়স বাড়লে মানুষ শিশুর মতোই হয়ে যান। এই বৃদ্ধের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা তাই-ই। শিশুর সারল্য নিয়েই জীবনের প্রথম ভ্লগিং করেছেন ৭০- এর এই বৃদ্ধ। উত্তর প্রদেশের বাসিন্দা বিনোদ কুমার। নিজের প্রথম ভিডিওতে তিনি জানিয়েছেন, এর আগে কোনওদিন ভ্লগ করেননি তিনি। তবে এবার চেষ্টা করছেন। সময় কাটানোর একটা উপায় হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করাকেই বেছে নিয়েছেন তিনি। 

View this post on Instagram
 
A post shared by Vinod Kumar Sharma (@instauncle_9)

প্রথমবার ভ্লগ করছেন সোশ্যাল মিডিয়ায়। আদব কায়দা সেভাবে জানেন না। সেকথা সরলভাবে স্বীকার করে নিয়েছেন বিনোদ কুমার। সুন্দর করে জানিয়েছেন, তিনি ভ্লগ করতে জানেন না। আগে কোনওদিন তৈরি করেননি। তবে চেষ্টা করছেন। বৃদ্ধের এই সারল্যই নেটিজেনদের মনজয় করেছে। আর তাই তো বিনোদ কুমারের প্রথম ভ্লগ মাত্র ৪৮ ঘণ্টায় ২২ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। কমেন্ট বক্সে জমেছে নেটিজেনদের ভালবাসা, শুভেচ্ছা।                     

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget