এক্সপ্লোর

Viral Video: হাইওয়ের উপর ছড়িয়ে কাঁড়ি কাঁড়ি টাকা ! নগদ নোটের বান্ডিল নিতে উপচে পড়ছে জনতার ভিড়; ভিডিয়ো ভাইরাল

Viral Video UP Highway: সারা রাস্তা জুড়ে টাকার বাণ্ডিল ছড়িয়ে পড়ে আছে ! ভিড় জমে যায় লোকের, অনেকেই সেই টাকা তুলে নিতে থাকেন। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় ঘটেছে এই ঘটনা।

UP Highways: উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার কোখরাজ থানার অধীনে একটি জাতীয় সড়কের উপর আশ্চর্য ঘটনা। রাস্তার উপর ছড়িয়ে থাকতে দেখা যায় অজস্র টাকার নোট, নোটের বান্ডিল। আদপে একটি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা (Viral Video) ঘটেছিল এর আগে। দুষ্কৃতীরা একটি বাসে উঠে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন। আর এই সময়েই হাইওয়ের উপরে একটি ব্যাগ পড়ে যায়। আর এই ব্যাগ থেকে থোকা থোকা টাকার বান্ডিল (UP Highways) পড়ে যায় ছড়িয়ে। সারা রাস্তা জুড়ে টাকার বাণ্ডিল ছড়িয়ে পড়ে আছে ! ভিড় জমে যায় লোকের, অনেকেই সেই টাকা তুলে নিতে থাকেন।

আদপে কী ঘটেছে 

রাত সাড়ে নয়টার সময় এই ঘটনা ঘটে। বারাণসী থেকে দিল্লির উদ্দেশে একটি লাক্সারি ট্রাভেল বাস এই হাইওয়ে দিয়ে যাচ্ছিল, জয়সওয়াল ধাবার কাছে এই বাসটি দাঁড়ায়। গুজরাতের পাটান জেলার এক ব্যবসায়ী ভবেশ এই বাসের একজন যাত্রী ছিলেন। তিনি সেই বাস থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীর মতে, তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে একটি বাইকে করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আর সেই সময়ে মাঝরাস্তায় একটি ব্যাগ পড়ে যায়। আর তারপরেই আশেপাশের লোকজন সকলে ছুটে আসে এবং টাকা কুড়োতে থাকে।

চলছে তদন্ত 

সেই ব্যবসায়ী ভবেশের মতে এই ব্যাগে কয়েক লক্ষ টাকা ছিল। কিন্তু সেই ভিড়ে সাধারণ মানুষ টাকা কুড়োনোর পরে কেবলমাত্র ৪-৫ লক্ষ টাকাই উদ্ধার করা সম্ভব হয়েছে। এই তথ্য জানার পরে কোখরাজ থানার পুলিশ ঘটনাস্থলে যান, সেই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইনস্পেক্টর সিবি মৌর্য জানিয়েছেন যে কত টাকা লুট হয়েছে তা খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে সেই দুষ্কৃতীদের শনাক্ত করার জন্য। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে এবং এই এলাকাকে সিল করে দিয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত দুষ্কৃতীদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে রাত্রিবেলায়, সেই হাইওয়ের উপরে রাস্তার আলোতে মাটি থেকে খুঁজে খুঁজে টাকার বাণ্ডিল, ছড়িয়ে থাকা নোট কুড়িয়ে নিচ্ছেন মানুষজন। রাস্তার মাঝখানেই টাকার বাণ্ডিল পড়ে রয়েছে। অনেক লোকের ভিড় হয়ে যায় হঠাৎ করেই সেই রাস্তায়। কিন্তু এই ছিনতাইয়ের ঘটনা রেকর্ড হয়নি ক্যামেরায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget