এক্সপ্লোর

YouTuber Arrested: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ! গ্রেফতার এই জনপ্রিয় ইউটিউবার

YouTuber Jyoti Malhotra Arrested: এই ইউটিউবারের নাম জ্যোতি মলহোত্রা। তিনি হরিয়ানার বাসিন্দা। রিপোর্ট অনুসারে এই ৬ ব্যক্তি মূলত এজেন্ট, আর্থিক সহায়তাকারী এবং তথ্য পাচারকারী হিসেবে কাজ করতেন।

YouTuber Jyoti Malhotra Arrested: অপারেশন সিঁদুরের কিছুদিন পরেই সম্প্রতি ভারতীয় আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন ৬ জন ভারতীয় নাগরিক আর তাদের মধ্যে রয়েছেন একজন জনপ্রিয় হরিয়ানার ইউটিউবার তথা ট্রাভেল ব্লগারও। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা পাকিস্তানি আধিকারিকদের (YouTuber Jyoti Malhotra) কাছে সংবেদনশীল তথ্য পাচার করতেন এবং এই ইউটিউবার নাকি পাকিস্তানের হয়ে (Spying for Pakistan) গুপ্তচরবৃত্তিও করতেন। শনিবার এই ইউটিউবার সহ আরও ৫ জনকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এই ইউটিউবারের নাম জ্যোতি মলহোত্রা। তিনি হরিয়ানার বাসিন্দা। রিপোর্ট অনুসারে এই ৬ ব্যক্তি মূলত এজেন্ট, আর্থিক সহায়তাকারী এবং তথ্য পাচারকারী হিসেবে কাজ করতেন। সমগ্র হরিয়ানা ও পঞ্জাব জুড়ে তাদের নেটওয়ার্ক বিস্তৃত ছিল। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে জ্যোতি মলহোত্রা যিনি কিনা 'ট্রাভেল উইথ জো' নামে একটি ইউটিউব চ্যানেল চালান, ২০২৩ সালে পাকিস্তানেও গিয়েছিলেন। কমিশন এজেন্টের মাধ্যমে ভিসা করিয়ে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি মলহোত্রা। এমনকী এই পাকিস্তান ভ্রমণের সময় জ্যোতি নয়াদিল্লিতে পাকিস্তান হাই-কমিশনের একজন কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

ভারতীয় কর্তৃপক্ষের সন্দেহ হয় যে এই দানিশ নামের ব্যক্তিকে ভারত সরকার অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল এবং ১৩ মে ২০২৫ তারিখে তাঁকে বহিষ্কার করা হয় কারণ তিনি এই জ্যোতি মলহোত্রার সঙ্গে বেশ কিছু পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কর্মকর্তারা অভিযোগ করেছেন যে এই জ্যোতি বরাবর সম্পর্ক রেখে গিয়েছেন বেশ কিছু অপারেটিভের সঙ্গে যেমন শাকির ওরফে রানা শাহবাজ যার নাম্বার তাঁর ফোনে সেভ করা আছে জাঠ রন্ধওয়া নামে। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রামের মাধ্যমে এই যোগাযোগ রাখতেন জ্যোতি।

কর্মকর্তারা আরো দাবি করেছেন যে, ভারতের বেশ কিছু জায়গার ব্যাপারে জ্যোতি পাকিস্তানিদের সংবেদনশীল তথ্য শেয়ার করেছেন। এমনকী তিনি সমাজমাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেন প্রায়ই। এর পাশাপাশি একজন পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেও জড়িয়ে পড়েন জ্যোতি মলহোত্রা। তাঁর সঙ্গেই তিনি নাকি ইন্দোনেশিয়া, বালি দ্বীপে ঘুরতেও গিয়েছিলেন। ভারতীয় দণ্ডবিধির ১৫২ নং ধারা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারা ৩, ৪ এবং ৫-এর অধীনে জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁর কাছ থেকে একটি লিখিত স্বীকারোক্তিও পাওয়া গিয়েছে, এই মামলাটি হরিয়ানার হিসারের ইকোনমিক অফেন্সেস উইংয়ের কাছে স্থানান্তরিত করা হয়েছে।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget