এক্সপ্লোর

Viral Video: বিয়ের ফটোশ্যুটের মাঝে ঢুকে পড়ল বাঁদর! কী হল তারপর... রইল ভাইরাল ভিডিও

Viral: ইনস্টাগ্রামে ওয়েডিং ফটোশ্যুটের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়েছেন সকলে। একই সঙ্গে বেশ মজাও পেয়েছেন।

Viral Video: বিয়ের ফটোশ্যুটের (Wedding Photoshoot) বিভিন্ন ভিডিও আজকাল ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তার মধ্যে বেশ কিছু ভিডিও কিন্তু দারুণ মজার। তবে এবার ইনস্টাগ্রামে ওয়েডিং ফটোশ্যুটের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়েছেন সকলে। একই সঙ্গে বেশ মজাও পেয়েছেন। কিন্তু কী এমন ঘটেছে এই ভাইরাল ভিডিওতে? একঝলক দেখেই নিন এই ভাইরাল ভিডিও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Proposal~Wedding~Engagement (@she_saidyes)

সাদা গাউনে সেজেছিলেন বিদেশি কনে। বরের পরনে ছিল কালো স্যুট। বেশ রোম্যান্টিক মুডে ফটোশ্যুট শুরু করেছিলেন তাঁরা। কিন্তু মাঝপথে বাদ সেধেছে একটি বাঁদর। ফটোশ্যুটের মাঝে ঢুকে পড়েছে সে। তাকে দেখে কোনওমতে গাউন সামলে সরে গিয়েছেন পাত্রী। তবে পাত্র অবশ্য বাঁদরের হাত থেকে ছাড়া পাননি। কারণ বাঁদরটি সটান ওই তরুণের কোলে চড়ে বসেছে। আর তখনই বোঝা গিয়েছে যে ওই বাঁদরটি আসলে একটি মা বাঁদর। কারণ তার পিঠে রয়েছে ছোট্ট এক ছানা। দিব্যি মায়ের পিঠ আঁকড়ে রয়েছে সে। আর মা বাঁদরটিও চড়ে বসেছে পাত্রের কোলে। তরুণ অবশ্য গোটা ঘটনায় ভয় পাননি। বরং গায়ে মাথায় হাত বুলিয়ে দুই বাঁদরকে আদর করেছেন তিনি। এগিয়ে এসেছেন কনেও। তিনিও গায়ে মাথায় হাত বুলিয়ে মা বাঁদর আর তার ছানাকে আদর করে দিয়েছেন। আর এত আদর পেয়ে ওই বাঁদর আর তার ছানা পাত্রের কোল থেকে নামতেই চায়নি।

সবচেয়ে মজার ব্যাপার হল, দুই বাঁদরের কাণ্ডকারখানা ক্যামেরা বন্দি করেছেন ওয়েডিং ফটোগ্রাফাররা। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা। নেটিজেনরা বলছেন, এমন শান্ত বাঁদর তাঁরা খুব একটা দেখেননি। দুই বাঁদর ওয়েডিং শ্যুটের মাঝখানে ঢুকে পড়ায় পুরো ভিডিওটা দারুণ মজার হয়েছে। এমন মিষ্টি মুহূর্তের সাক্ষী থাকলে মন ভাল হয়ে যায়।

আরও পড়ুন- বিমানের মধ্যে দুই যাত্রীর বচসা, উত্তপ্ত পরিস্থিতিতে শুরু হাতাহাতি! ভাইরাল ভিডিও

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ
Suvendu Adhikari : 'কেউ তোলাবাজি করলে হেল্পলাইনে অভিযোগ জানান, ১৫ মিনিটেই ব্যবস্থা নেওয়া হবে', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget