এক্সপ্লোর

Viral Video: জল থেকে উঠে রেলিংয়ে চড়তে ব্যস্ত কুমির ! হঠাৎ কেন এই কসরত ?

Crocodile Come Out of Water: জল থেকে উঠে এসে রেলিংয়ে চড়তে দেখা গেল একটি কুমিরকে। সম্প্রতি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Crocodile Come Out of Water: জলে কুমির, ডাঙাতেও কুমির। সম্প্রতি খাল কেটে আনা কুমির উঠে এল ডাঙায়। খালের ধারেই রেলিং দেওয়া একটি ফুটপাথ। সকাল সকালে সেখানে দেখা যায় একটি আস্ত কুমির। কুমিরটিকে দেখেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। ধীর চালে ওই ফুটপাতের উপরেই হাঁটছিল কুমিরটা। বুধবার এই ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। পরে ওই কুমিরকে ফুটপাতের ধারের রেলিংয়েও উঠতে দেখা যায়। সম্ভবত ফের জলে ফিরে যাওয়ার চেষ্টা করছিল সেটি। কিন্তু রেলিংয়ের উচ্চতার জন্য সেটি আর টপকাতে পারেনি। ফলে ফিরে আসতে হয় ফুটপাতের উপরেই।

সংবাদমাধ্যম সূত্রের খবর, কুমিরটি গঙ্গা থেকে কেটে আনা খালেই ছিল। খালের ধারে নারোরা ঘাটে তাকে দেখা যায়। উত্তরপ্রদেশের বুলন্দশাহির এই ঘাটে কুমিরটি উঠতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর পর সেখানে এসে পৌঁছায় স্থানীয় পুলিশ। অন্যদিকে বন দফতরের কর্মীদেরও খবর দেওয়া হয়। তাঁরা আসার পর কুমিরটিকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়। যদিও সেই প্রক্রিয়া ছিল আরেকটা কসরতের পর্ব। 

বনদফতরের কর্মীরা আসতেই পালাবার চেষ্টা

বনদফতরের কর্মীরা কুমিরটিকে ধরতে যেতেই সেটি পাশের রেলিং টপকানোর চেষ্টা করে। প্রসঙ্গত, রেলিংটির ওপারে ছিল খাল। কিন্তু রেলিংয়ের উচ্চতা বেশি থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এর পর আবার ফুটপাতের উপর পড়ে যায় তার বিশাল বপু। সেই সময় ছোট ছোট পায়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

চারজন কর্মীর মরিয়া চেষ্টা 

দু-তিনজন নন, বন দফতরের চারজন কর্মী মিলে মরিয়া চেষ্টা শুরু করেন। কুমিরটিকে ধরার জন্য় দড়ি আনা হয়। তাঁর মাথা কাপড় দিয়ে মুড়ে ও পাগুলি বেঁধে তবেই ধরা সম্ভব হয়। 

সংবাদমাধ্যমে এক কর্মী বলেন, গোটা প্রক্রিয়ার কথা। প্রথমে কিছু দড়ি আনা হয়, কুমিরটির পা বেঁধে দেওয়ার জন্য। এর পর চারজন কর্মী মিলে কুমিরের মাথায় একটি কাপড় পরিয়ে দেন। কুমিরের চোখ ঢাকার জন্য এটি করা হয়। ওই কাপড় দিয়ে মাথা ঢাকা অবস্থাতেই পায়ে দড়ি বেঁধে দেন কর্মীরা। মাথা ও সামনের পা দুটি ধরে রাখতে হয়েছিল কর্মীদের। এর পর পিছনের পায়ে দড়ি বাঁধতেই নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলে কুমির। কয়েক ঘন্টার এই পরিশ্রমের পর তাকে বাগে আনা সম্ভব হয়। ফের জলে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন - Viral Video: উত্তর না পড়েই খাতা ‘দেখছেন’ রিল বানাতে ব্যস্ত শিক্ষিকা, দায়ের FIR

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget