এক্সপ্লোর

Viral video: ‘ধরব ধরব করছি তবু ধরতে পারছি না’, প্রজাপতির পিছনে দৌড়ে নাকাল পেঙ্গুইনের দল

Penguins Chasing Butterfly: Yoda4ever নামে তৈরি একটি অজ্ঞাত পরিচয় ট্যুইটার হ্যান্ডল থেকে ৪৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়।

কলকাতা: লোহার দণ্ডে ঘেরা চারিদিক। বেরনোর উপায় নেই একেবারেই। কিন্তু বন্দিজীবনে হঠাৎই প্রবেশ একরত্তির। কংক্রিটের নির্মাণকে উন্মুক্ত তৃণভূমি ভেবে সে কী উদ্দাম উড়ে বেড়ানো! হিংসা হয় বইকি! তাই এসপার ওসপার করতে নেম পড়া (Penguins Chasing Butterfly)। কিন্তু বৃথা গেল সব পরিশ্রম। কালঘাম ছুটে গেলেও, একরত্তি প্রজাপতির নাগাল পেল না পেঙ্গুইনের দল। বরং তাদের নাকাল হওয়ার দৃশ্যেই এখন মজে নেট দুনিয়া (Viral Video)। 

দৌড়ঝাঁপই সার, প্রজাপতির নাগাল পেল না পেঙ্গুইনের দল

পেঙ্গুইন দেখতে মেরুপ্রদেশে যেতে হয় না আজকাল। কংক্রিটের শহরেই দেখা মেলে তাদের। মনোরঞ্জন হেতু সেখানে আনাগোনা লেগে থাকে মানুষের। তেমনই এক চিড়িয়াখানা থেকে পেঙ্গুইনদের কাণ্ড-কারখানা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তাতে কালো মিশমিশে একটি প্রজাপতির পিছনে দৌড়ে বেড়াতে দেখা গিয়েছে পেঙ্গুইনের দলকে। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। 

Yoda4ever নামে তৈরি একটি অজ্ঞাত পরিচয় ট্যুইটার হ্যান্ডল থেকে ৪৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। তাতে লোহার দণ্ডে ঘেরা, পাথরে বাঁধানো জায়গায় ঘোরেফেরা করতে দেখা যায় একদল পেঙ্গুইনকে। ডাঙায় দাঁড়িয়ে কৃত্রিম জলাসয় থেকে চোঁ চোঁ করে জলপান করতে দেখা যায় একটি পেঙ্গুইনকে। আবার জলে সাঁতরে বেড়ানোর শব্দও কানে আসে।

আরও পড়ুন: Twin Tower News Live Updates: নয়ডার টুইন টাওয়ার ভাঙার সময় ১০০ মিটারের মধ্যে ছিলেন ৬ জন

তার মধ্যেই নজর কাড়ে একদল পেঙ্গুইনের জমায়েত। ভাল করে দেখলে বোঝা যায়, তাদের বন্দিজীবনে হঠাৎই ঢুকে পড়েছে একটি প্রজাপতি। তার পিছনেই গোল হয়ে ছুটে চলেছে পেঙ্গুইনের দল। কিন্তু ধরা দেওয়ার ভান করে তাদের কার্যত ঘোল খাইয়ে ছাড়ছে প্রজাপতিটি। এই মেঝে ছোঁওয়ার উপক্রম করছে তো পর মুহূর্তেই উড়ে গিয়ে নাগালের বাইরে চলে যাচ্ছে। তাতে কার্যতই হতোদ্যম অবস্থা পেঙ্গুইন দলের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি

সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত ৩০ লক্ষের বেশি বার ভিডিওটি দেখা হয়েছে। তাতে ‘লাইক’ দিয়েছেন প্রায় সাডে় ৫৫ হাজার মানুষ। ভিডিওটি রিট্যুইট করা হয়েছে প্রায় ৯ হাজার বার। ভিডিওটি কোথায় তোলা হয়েছে, তার কোনও ব্যাখ্যা যদিও দেওয়া নেই। প্রজাপতিটি পেঙ্গুইনের দলকে কার্যত ঘোল খাইয়ে ছাড়ছে বলে মত প্রায় সকলেরই। 

সেরা শিরোনাম

Lightning Viral Video: সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল
সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল
China Demographic Crisis: এখন থেকে ব্যাঙ্কে গিয়ে বিয়ে করা যাবে, বিয়ের ব্যবস্থা হাসপাতাল, নাইটক্লাব, মেট্রো স্টেশনেও, কী চাইছে চিন সরকার?
এখন থেকে ব্যাঙ্কে গিয়ে বিয়ে করা যাবে, বিয়ের ব্যবস্থা হাসপাতাল, নাইটক্লাব, মেট্রো স্টেশনেও, কী চাইছে চিন সরকার?
Extramarital Relationship: ‘ভালবাসা চুরি’র অভিযোগ, স্বামীর প্রেমিকার কাছ থেকে ৫০ কোটি ক্ষতিপূর্ণ চাইলেন স্ত্রী, আদালত বলল…
‘ভালবাসা চুরি’র অভিযোগ, স্বামীর প্রেমিকার কাছ থেকে ৫০ কোটি ক্ষতিপূর্ণ চাইলেন স্ত্রী, আদালত বলল…
Viral News: ট্রেনের ধাক্কায় দুই হাত কাটা গেল ১৯ বছরের মেয়ের, রেললাইনে রিল বানাতে গিয়েছিলেন
ট্রেনের ধাক্কায় দুই হাত কাটা গেল ১৯ বছরের মেয়ের, রেললাইনে রিল বানাতে গিয়েছিলেন

ভিডিও

Falta News | ফলতায় সেবাশ্রয়-মামলায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট
Municipal Election: ৬ জেলার সঙ্গে বৈঠকে কড়া বার্তা রাজ্য নির্বাচন কমিশনের
Sebashray News: ফলতার Abhishek Banerjee-র সেবাশ্রয়-মামলায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট
Titagarh News: টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
BJP-NCPI Alliance: পুরভোটে কি এনসিপিআইয়ের সঙ্গে জোটে যাবে বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget