এক্সপ্লোর

Viral Video: ট্রেনের চাকার ফাঁকে ঝুলে ঝুলে ২৯০ কিমি পাড়ি, মত্ত যুবকের ভয়ঙ্কর কীর্তি ! ভাইরাল ভিডিয়ো

Man Travelled Hanging Under Train: মধ্যপ্রদেশের জব্বলপুরে ঘটেছে এমন ভয়ঙ্কর ঘটনা। এক তরুণকে দেখা গিয়েছে ট্রেনের নিচে ঝুলে ঝুলে কয়েকশো কিলোমিটার ভ্রমণ করতে। পুনে দানাপুর এক্সপ্রেসে ঘটেছে এই ঘটনা।

মধ্যপ্রদেশ: এক কথায় ভয়ঙ্কর ভিডিয়ো। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এই তরুণ। ভিডিয়ো দেখে গাঁ শিউরে উঠেছে অনেকের। ট্রেনের নিচে মত্ত অবস্থায় ঝুলে ঝুলে ২৯০ কিমি পাড়ি দিয়েছেন এই তরুণ। রেললাইন এবং ট্রেনের মধ্যে বহু বিপজ্জনক 'স্টান্ট' করতে দেখা গিয়েছে অনেকেওকেই, সেই সমস্ত ভিডিয়োও ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। তবে এবার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তা দেখে চোখের ঘুম উড়তে পারে আপনার। ভিডিয়ো ভাইরাল (Viral Video) করতে ট্রেনের নিচে ঝুলে ঝুলে চলেছিলেন এক তরুণ। এক শহর থেকে আরেক শহরে পৌঁছে গিয়েছেন তিনি। আর এই ভিডিয়োই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। জব্বলপুরের কাছেই ঘটেছে এই ঘটনা।

ট্রেনের নিচে ঝুলে ২৯০ কিমি পাড়ি

মধ্যপ্রদেশের জব্বলপুরে ঘটেছে এমন ভয়ঙ্কর ঘটনা। এক তরুণকে দেখা গিয়েছে ট্রেনের নিচে ঝুলে ঝুলে কয়েকশো কিলোমিটার ভ্রমণ করতে। ১২১৪৯ নং পুনে দানাপুর এক্সপ্রেস যখন জব্বলপুর স্টেশনে দাঁড়িয়েছিল, এক রেলওয়ে কর্মী রোলিং পরীক্ষা করার জন্য, গিয়ার পরীক্ষা করার জন্য আসতেই তাঁর কাছে ধরা পড়ে যান এই তরুণ। রেলকর্মী দেখেন (Viral Video) যে ট্রেনের এসি কামরার ঠিক নিচেই ঝুলে রয়েছেন এক তরুণ। তারপরেই অন্য আরও রেলকর্মীদের সহায়তায় তাঁকে সেই জায়গা থেকে বের করে আনা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন যে ইতারসি স্টেশন থেকে তিনি জব্বলপুরে এসে পৌঁছেছেন। হেঁটে গেলে এই দূরত্ব প্রায় ২৯০ কিমি।

কেন এই কাজ করেছে তরুণ

এরপরে রেলের ক্যারেজ ও ওয়াগন বিভাগের এই কর্মী এই তরুণকে পাকড়াও করেন এবং নিয়মমাফিক রেলপুলিশের হাতে তুলে দেন। তবে তরুণের (Viral Video) কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেও জানা যায়নি যে ঠিক কেন এই ভয়ঙ্কর কাজ করছিলেন তিনি। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে ট্রেনের নিচে ঝুলতে ঝুলতে কেন এসেছিলেন এতটা পথ ? জানা যায়নি উত্তর। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর এই তরুণের ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করেন রাজেশ বিশ্বকর্মা নামের এক ব্যক্তি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Viral Videos 2024: মেট্রো স্টেশনে চুম্বন, রাজুদার পরোটা থেকে 'আহা টমাটর'- বছরভর ভাইরাল হল কী কী?

সেরা শিরোনাম

২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget