এক্সপ্লোর

Viral Video: অ্যাডমিট কার্ড ছোঁ মেরে নিয়ে পালাল চিল ! সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে মাথায় হাত প্রার্থীর ! কী হল তারপর ?

Eagle Snatches Admit From PSC Candidate: বৃহস্পতিবার সকালে কেরালার কাসারগড়ের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। এই স্কুলেই কেরালার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য লাইন দিয়েছিলেন হাজারও পরীক্ষার্থী।

কেরালা: চিলে ছোঁ মেরে নিয়ে পালাল অ্যাডমিট কার্ড ! মাথায় হাত সরকারি চাকরির প্রার্থীর। অনেক সময় দেখা গিয়েছে মানুষের হাত (Kerala News) থেকে খাবারও নিয়ে পালিয়েছে চিল, কিন্তু এবার অ্যাডমিট কার্ড নিয়ে পালাল চিল। ওড়ার দক্ষতা, ছোঁ মেরে নিয়ে যাওয়ার জন্য চিলের নাম রয়েছেই। তবে এবার অবাক কাণ্ড করল একটি চিল। একটা সাধারণ সরকারি চাকরির পরীক্ষার (Viral Video) দিনকে রোমাঞ্চকর করে তুলল এক চিল। কেরালার কাসারগড়ে এক পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রার্থীর হাত থেকে অ্যাডমিট নিয়ে পালিয়ে যায় সেই চিল। তারপর কী হল ?

বৃহস্পতিবার সকালে কেরালার কাসারগড়ের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। এই স্কুলেই কেরালার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য লাইন দিয়েছিলেন হাজারও পরীক্ষার্থী। এদের মধ্যে একজন ছাত্র শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার জন্য, মনে মনে ভাবছিলেন যে আজ হয়ত সবকিছু ঠিকঠাক হবে। সেই ছাত্রটি ভাবতেও পারেনি যে তার সঙ্গে এমন ঘটনা ঘটবে। সকাল সাড়ে সাতটার সময় পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে আগেই তাঁর হাত থেকে অ্যাডমিট ছিনিয়ে নেয় চিল। সমাজমাধ্যমে এই ভিডিয়োই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে সেই চিলটি (অনেকে বলছেন ইগল) পরীক্ষার্থীর হাত থেকে অ্যাডমিট ছিনিয়ে পরীক্ষাকেন্দ্রের একটি জানালার উপরে গিয়ে ধীরে ধীরে বসে পড়ে। নিচে যে ভিড় জমেছিল, তাড়াহুড়ো করছিলেন প্রার্থীরা, তার মধ্যেও একই জায়গায় বেশ কয়েক মিনিট স্থির হয়ে ছিল সেই চিলটি, পায়ে ধরা ছিল অ্যাডমিট কার্ড। এর কিছুক্ষণ পরেই একেবারে সকলকে চমকে দিয়ে চিলটি যে প্রার্থীর হাত থেকে অ্যাডমিট কার্ড নিয়েছিল, তার হাতেই ফেলে দেয় সেই অ্যাডমিট। সময়মত পরীক্ষাকেন্দ্রে ঢুকে যান সেই প্রার্থী।

ভিডিয়োটি সমাজমাধ্যমে তুমুল জনপ্রিয় হয়েছে। বহু নেটিজেন নানাবিধ মন্তব্য করেছেন এই ভিডিয়োর কমেন্টে। একজন লিখেছেন, 'এই চিলটি হয়ত আগের জন্মে সেই ছেলেটির পরীক্ষার তত্ত্বাবধায়ক ছিল।' একজন লিখেছেন, 'ইগল স্যারের হয়ত পরীক্ষা দেওয়ার ইচ্ছে ছিল'। 

এর আগের মাসেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে যেখানে দেখা গিয়েছিল একটি ইগল এক শিশুকে ছোঁ মেরে নিয়ে পালাতে। সেই ভিডিয়োতে অনেকেই আতঙ্কিত হয়েছিলেন, মাটি থেকে একটি শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি ইগল। আশেপাশের লোকেরা ছুটে আসায় সেই যাত্রায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়েছিল।  

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget