এক্সপ্লোর

Viral Video: রেললাইন যেন পুকুর, জমা জলে খেলে বেড়াচ্ছে মাছেরা! ভাইরাল সেই ভিডিও

Mumbai Rain Video:রেললাইনের একাংশ জলের তলায়। পাম্প চালিয়েও লাইন থেকে জল পুরোপুরি নামানো যায়নি।

মুম্বই: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। আরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, মুম্বই, থানে, নবি মুম্বই, পানভেল, রত্নগিরি-সিন্ধুদুর্গ অঞ্চলে প্রবল বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। আগামী পাঁচদিন, অর্থাৎ ১৩ জুলাই পর্যন্ত মুম্বইয়ে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে।                                                     

টানা বৃষ্টিতে জল থইথই অবস্থা রাস্তা থেকে রেল লাইন।  ভারী বৃষ্টিতে বানভাসি বাণিজ্যনগরী। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জলমগ্ন মুম্বইয়ের একাধিক জায়াগার ছবি। এর সঙ্গে সঙ্গে রেললাইনেও জমা জলের ছবি পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে রেললাইনের একাংশ জলের তলায়। পাম্প চালিয়েও লাইন থেকে জল পুরোপুরি নামানো যায়নি। ফলে থমকে গিয়েছে মুম্বইয়ের ‘লাইফ লাইন’ লোকাল ট্রেন চলাচল। সেই জমা জলেই খেলে বেড়াচ্ছে মাছেরা। 

এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ভিডিওতে অনেকেই 'রেললাইন না কি পুকুর', 'রেললাইন এখন অ্যাকোয়ারিয়াম হয়ে গিয়েছে', ইত্যাদি কমেন্ট করেছেন। 

আরও পড়ুন, রাতের আকাশে এবার এক বিস্ময় দৃশ্য, 'নতুন তারা' তৈরির সাক্ষী থাকবে বিশ্ব!

বৃহন্মুম্বই পুরসভার তরফে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় সমুদ্রের জলোচ্ছ্বাস বাড়বে। জল জমার সম্ভাবনা থাকছেই। আজকেও বাতিল বহু ট্রেন। সমস্ত ট্রেন প্রায় এক ঘণ্টা দেরিতে চলাচল করছে। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। একটানা বৃষ্টির জেরে ওর্লি, বানতারা ভবন, কুর্লা ইস্ট, কিং সার্কেল এলাকা, দাদর, বিদ্যাবিহারে রেললাইনে জল জমেছে। 

এদিকে, বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়ায় মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামাতেও দেরি হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, এদিন ৫০টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। এছাড়াও প্রায় ৮০টি বিমান দেরিতে ওঠানামা করছে।                                     

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget