এক্সপ্লোর

Viral Video: মেজাজই আলাদা! বরের সঙ্গে বাইকে চড়ে বিয়ের আসরে প্রবেশ পোষ্যের, ভাইরাল ভিডিও

Viral News: প্রায় দিন চারেক আগে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভিউ ছাড়িয়েছে ১.৭ মিলিয়ন। প্রায় ২ লক্ষ লাইক পেয়েছে। সেই সংখ্যা অবশ্যই ক্রম বর্ধমান। বরের এহেন আচরণে বেশ খুশিই নেটিজেনরা।

নয়াদিল্লি: কথায় বলে 'সারমেয়ই মানুষের শ্রেষ্ঠ বন্ধু' (dogs are a man's best friends)। আমরা মোটামুটি সকলেই সেই কথায় সায়ও দিই। এবার এক ভিডিও হল ভাইরাল (Viral Video)। বাইকে চড়ে বর ঢুকছেন বিয়ের আসরে, সামনে বসে প্রিয় পোষ্য। জীবনের বিশেষ দিনে 'প্রিয় বন্ধু'কে ছাড়া যেতে চাননি বর। তাই এই ব্যবস্থা। ভিডিও পোস্ট হতেই ভাইরাল।

বাইকে চড়ে পোষ্যকে নিয়ে বিয়ের আসরে বর

ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে শেরওয়ানি পরে বরবেশে বাইকে চড়ে বিয়ের আসরে ঢুকছেন বর। বাইকের সামনে সেজেগুজে বসে প্রিয় পোষ্য। তার পরনেও ওয়াইন রঙা শেরওয়ানি। রাজার হালে তিনিই যেন 'বরকর্তা'। মেজাজই তার আলাদা! ভিডিওয় ক্যাপশনে লেখা হয়েছে, 'বসের মতো'।                                                   

প্রায় দিন চারেক আগে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভিউ ছাড়িয়েছে ১.৭ মিলিয়ন। প্রায় ২ লক্ষ লাইক পেয়েছে। সেই সংখ্যা অবশ্যই ক্রম বর্ধমান। বরের এহেন আচরণে বেশ খুশিই নেটিজেনরা। এক ব্যবহারকারীর মন্তব্য, 'কী মিষ্টি... এরকমই তো হওয়া উচিত, যে কোনও অনুষ্ঠানেই আমাদের পোষ্যের তো আগে যাওয়া উচিত।' অপর একজনের কমেন্ট, 'যদি সকলে আপনার মতো হতে পারত এবং তাঁদের পোষ্যদেরও এভাবে রাখত।' অপর একজন মন্তব্য করেছেন, 'বরের থেকে তো পোষ্যকে বেশি সুন্দর দেখাচ্ছে।'                                                           

View this post on Instagram
 
A post shared by Darshan Nandu Pol (@supremebakarwadi)

আরও পড়ুন: Viral Video: বিয়েবাড়ি যাওয়ার জন্য আস্ত একটা প্লেন ভাড়া! ভাইরাল ভিডিয়ো দেখে অবাক নেট দুনিয়া

সম্প্রতি পোষ্যের এলাহি জন্মদিন পালনের একটি ভিডিও ভাইরাল হয়। ঝাড়খণ্ডের ধানবাদের লয়াবাদ অঞ্চলে বাড়ির পোষা কুকুরের জন্মদিনে নিমন্ত্রিত ছিল ৩৫০ অতিথি। ছাপানো হয়েছিল নিমন্ত্রণ পত্র। আর 'বার্থডে বয়' পরেছিল সাড়ে ৪ হাজার টাকার স্যুট। এমনই খবর সূত্রের।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget