এক্সপ্লোর

Viral Video: ঝকঝকে পরিষ্কার ট্রেন, যাত্রীরাই এক জায়গা গুছিয়ে রাখছেন আবর্জনা, ভাইরাল ভিডিও

Train Viral Video: সম্প্রতি এমন একটি ট্রেনের ঝলক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যা দেখে তারিফ করেছেন নেটিজেনরা। ভারতের উত্তর-পূর্বে যাওয়ার একটি ট্রেনে দেখা গিয়েছে এমন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ।

Viral Video: পরিষ্কার ঝকঝকে একটা ট্রেন। যাত্রীরা যে যা খাবার খেয়েছেন, সেইসব প্যাকেট একটা আলাদা পলিথিনে ঢুকিয়ে রেখে ঝোলানো হয়েছে সিটের পাশে। একজন, দু-জন নন, প্রায় সব যাত্রীই করেছেন এই একই কাজ। ভারতীয় রেলেই ঘটেছে এমন কাণ্ড। শুনে অবিশ্বাস্য লাগছে? কিন্তু সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সাধারণত ট্রেনে উঠলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কামরা যথেষ্ট অপরিষ্কার। বেশিরভাগ যাত্রীই যা খাবার-দাবার খান, তার প্যাকেট ওই বসে থাকা সিটের আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখেন। এ দৃশ্য আমাদের প্রায় সকলেরই চেনা। 

কিন্তু সম্প্রতি এমন একটি ট্রেনের ঝলক ইনস্টাগ্রামের ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যা দেখে তারিফ করেছেন নেটিজেনরা। নর্থ-ইস্ট অর্থাৎ ভারতের উত্তর-পূর্বে যাওয়ার একটি ট্রেনে দেখা গিয়েছে এমন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। জানা গিয়েছে, এই ট্রেন যাতায়াত করে আইজল থেকে গুয়াহাটি রুটে। daily.passenger নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতের রুটে চলা ওই ট্রেনের যাত্রীরা নিজেরাই ট্রেনের কামরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছেন।                 

এমনিতে উত্তর-পূর্ব ভারত সৌন্দর্য্যের দিক থেকে অতুলনীয়। ভ্রমণ প্রেমীরা বলেন 'ভার্জিন বিউটি'। এখনও উত্তর-পূর্বের অনেক জায়গাতেই সেভাবে পৌঁছোতে পারেননি পর্যটকরা। অনেকের মতে হয়তো সেই কারণেই এখনও অত সুন্দর রয়েছে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ জায়গাই। আর এবার সেই রুটে চলা ট্রেনেও দেখা গেল একদম অন্যরকমের ছবি। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, মানুষজন নিজেই যাবতীয় আবর্জনা ছোট ছোট ব্যাগে ভরে সিটের কাছে বেঁধে রেখেছেন। কাউকেই কিন্তু কোনও নির্দেশ দেওয়া হয়নি। কোনও ঘোষণাও করা হয়নি রেলের তরফে। যাত্রীদের ভাল অভ্যাসই ট্রেন পরিষ্কার রাখতে সাহায্য করেছে।                          

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by A (@daily.passenger)

এই ভিডিও ভাইরাল হতেই যাত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। প্রায় সকলেই বলছেন ওনাদের দেখে শেখা উচিত ট্রেনে সফর করলে একজন যাত্রীর আচরণ কেমন হওয়া প্রয়োজন। সত্যিই এমন ঝকঝকে পরিষ্কার ট্রেন চট করে দেখা যায় না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget