এক্সপ্লোর

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...

Akhil NRD's Wife Elopes: ২০২৪ সালে মেঘনার সঙ্গে বিয়ে হয় অখিলের। তাঁদের বৈবাহিক জীবনে সব ঠিক নেই বলে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি তারকা। খবরের শিরোনামে ইনফ্লুয়েন্সার তথা অভিনেতা অখিল এনআরডি।  স্ত্রী মেঘনার সঙ্গে তাঁর দাম্পত্য কলহ নিয়ে বেশ কিছু দিন ধরেই সরগরম নেট-দুনিয়া। এবার জানা গেল, বাস চালকের সঙ্গে পালিয়ে গিয়েছেন মেঘনা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে একজনের সঙ্গে দেখা গিয়েছে ওই তরুণীকে। সেই নিয়ে মুখরোচক কাহিনি উঠে আসছে প্রতি মুহূর্তে। অখিল যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। (Akhil NRD's Wife Elopes)

২০২৪ সালে মেঘনার সঙ্গে বিয়ে হয় অখিলের। তাঁদের বৈবাহিক জীবনে সব ঠিক নেই বলে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। সেই আবহেই দু’দিন আগে চমকে দেওয়ার মতো খবর সামনে আসে। জানা যায়, এক বাস চালকের সঙ্গে ঘনিষ্ঠতা হয় মেঘনার। ওই বাস চালকের হাত ধরেই সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছেন মেঘনা। (Viral News)

সত্যি সত্যিই এমনটা ঘটেছে, নাকি গোটাটাই গুজব, তা নিয়ে ধন্দ বাড়ছিল ক্রমশ। তার মধ্যেই একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে, যাতে ব্যাগপত্র নিয়ে রাস্তা দিয়ে ছুটে  যেতে দেখা যায় মেঘনাকে। কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তিনি এগিয়ে এসে ব্যাগপত্র নিয়ে নেন মেঘনার হাত থেকে। একটি গাড়িয়ে এগিয়ে এলে দু’জনে তাতে উঠে যান। 

আরও পড়ুন: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

কেরলের অন্যতম জনপ্রিয় যুগল অখিল এবং মেঘনা। তাঁদের রিল প্রায়শই ভাইরাল হতো সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকেই প্রায় ১০ লক্ষ টাকা আয় হতো। জানা যায়, একই এলাকায় বাস ছিল অখিল এবং মেঘনার। সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। পরবর্তীতে সাতপাকে বাঁধা পড়েন। সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন সকলের কাছে। 

কিন্তু সম্প্রতি জানা যায়, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন মেঘনা। এলাকারই এক বাস চালকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ওই যুবক সম্প্রতি সরকারি চাকরি পান। আর তার পরই টাকাপয়সা, গয়নাগাটি, দামি জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান মেঘনা। 

আরও পড়ুন: চাঁদের বুকে পরমাণু বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল আমেরিকা, লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানো, Project A119 বাতিল হল কেন?

বাস চালকের সঙ্গে পালানোর খবরে যখন সরগরম চারিদিক, সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন মেঘনা। দাম্পত্যে সমস্যার জন্য অখিলকেই দায়ী করেন তিনি। বিয়ের পরও একাধিক মেয়ের সঙ্গে অখিলের সম্পর্ক ছিল বলে অভিযোগ তোলেন। তাই তিনি এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন। পরে যদিও ওই ভিডিও ডিলিট করে দেন মেঘনা। 

এই ঘটনায় এখনও পর্যন্ত নীরবতা পালন করছেন অখিল। তাই গোটা বিষয়টি 'পাবলিসিটি স্টান্ট' হতে পারে বলে মনে করছিলেন অনেকে। তবে অখিলের বন্ধু সাই কৃষ্ণ গোটা ঘটনায় সিলমোহর দিয়েছেন। তিনিও বিষয়টি জানতে পেরে হতবাক। মেঘনাকে আক্রমণ করেন তিনি। তাঁর মতে, পালিয়ে না গিয়ে আইনত বিচ্ছেদ নেওয়া উচিত ছিল মেঘনার। 

সোশ্য়াল মিডিয়ায় ১.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে অখিলের। মলয়ালি ছবি ‘Ashakal Aayiram’, ‘Maharaja Hostel’-এ দেখা গিয়েছে তাঁকে। চলতি বছরই দু’টি ছবি মুক্তি পায়। ইউটিউবে তাঁর ৪.৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget