এক্সপ্লোর

Viral Video: জুতো পরতে গিয়েই চরম বিপদ! ফণা তুলে বেরিয়ে এল কেউটে

Snake Video: মজার ছলে সুশান্ত ক্যাপশান লেখেন, ‘জুতো পরার চেষ্টা করছে কেউটে সাপ।’ এর পরেই অবশ্য বর্ষার দিনে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

নয়া দিল্লি: বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। বর্ষা (Monsoon) এলেই সাপেরা (Snake) নিজেদের গর্ত থেকে বেরিয়ে বাড়ির আনাচে কানাচে স্যাঁতস্যাঁতে জায়গায় ঘাপটি মেরে থাকে। মৃত্যু (Death) কখন কোথায় লুকিয়ে রয়েছে বোঝা কঠিন। বিশেষত বর্ষার দিনে। 

সোশাল মিডিয়ায় এক বনকর্তার পোস্ট করা গা শিউরে ওঠা ভিডিও সেকথাই প্রমাণ করল। দেখা গেছে, মহিলার জুতোর ভেতরে লুকিয়ে একটি কেউটে সাপ। জুতোয় হালকা নাড়া পড়তেই সেটি আক্রমণের ভঙ্গিতে ফণা তোলে। ভাইরাল এ ভিডিও দেখে আঁতকে উঠছে নেটিজেনরা।


ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) অফিসার সুশান্ত নন্দা পোস্ট করেছেন ভিডিওটি। মজার ছলে সুশান্ত ক্যাপশান লেখেন, ‘জুতো পরার চেষ্টা করছে কেউটে সাপ।’ এর পরেই অবশ্য বর্ষার দিনে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ভিডিওটি প্রায় লাখ খানেক ভিউ হয়েছে। অসংখ্য মানুষ শেয়ার করেছেন। মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স।

কমেন্টে ভয়ের অনুভূতির কথা বলেছেন নেটিজেনদের বড় অংশ। ভিডিও শেয়ার করে পরামর্শ দেয়ায় অনেকে ধন্যবাদ জানিয়েছেন বনকর্তাকে। এক নেটিজেন ভিডিও শেয়ার করে ব্যক্তিগত অভিজ্ঞতাক কথা লিখেছেন। তার মতে, কেবল জুতো নয়, পাশাপাশি মোজা, জামা, এমনকি ছাতাও সতর্ক হয়ে স্পর্শ করা উচিত বর্ষার দিনে। নচেত মুহূর্তের ভুলে ভয়ানক বিপদ হতে পারে। কারণ মৃত্যু কখন কোথায় লুকিয়ে বোঝা কঠিন।                                                                                                      

আরও পড়ুন, পৃথিবীর নরক বলা হয় এই এলাকাকে! কেন?

জুতো পরার সময় সাধারণত আমরা কেউই বিশেষ নজর দিই না। তাড়াহুড়োয় চট করে পায়ে গলিয়েই বেরিয়ে যাই। কিন্তু না, এই স্বভাব যদি আপনার থাকে, তাহলে এখনই বদলে ফেলুন। বিশেষ করে বর্ষাকালে। ঢাকা জুতো পরতে হলে সবসময় জুতো ঝেড়ে নিয়ে পড়ুন। নাহলে আপনার জুতোর ভিতর ঢুকে থাকতে পারে সাপ।                                

সেরা শিরোনাম

Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....

ভিডিও

Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান ২০২৬, সেরার শিরোপা পেল ঢাকুরিয়া তরুণ মহল
Anubrata Mondal: প্রায় ৭০০ ভরির বেশি সোনার গহনায় সাজলো অনুব্রতর তৃণমূল পার্টি অফিসের কালী প্রতিমা
Dakshineshwar Kali Temple: দক্ষিণেশ্বর কালীবাড়িতে সকাল থেকেই শুরু মায়ের আরাধনা, দেখুন ভিডিও
Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়
Kali Puja 2026: কালীপুজোয় শুভ শক্তির আরাধনা, অসমের কামাখ্যা মন্দিরে দর্শনার্থীদের ঢল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget