এক্সপ্লোর

Viral Video: গঙ্গায় ভেসে উঠল 'রাম' লেখা পাথর, ভিড় জমল নদীর পাড়ে

Video Viral:স্থানীয় লোকজন জানান, সকালে রাজা ঘাটে স্নান করতে গিয়েছিলেন কয়েকজন যুবক। সেই সময় গঙ্গায় একটি ভাসমান পাথর দেখতে পান। এর পর তারা পাথরটি জল থেকে তুলে আনেন।

নয়া দিল্লি: গঙ্গায় (Ganga) ভেসে এল এক অদ্ভূত দর্শন পাথর। জলে পাথর ভাসতে দেখে এমনিতেই অবাক হয়েছেন সকলে। তবে বিহারের (Bihar) পটনা (Patna) শহরের রাজা ঘাটের কাছে গঙ্গা নদীতে একটি পাথর ভেসে আসে, যেখানে লেখা রয়েছে 'রাম' (Ram) শব্দটি।  

জানা গিয়েছে, গঙ্গায় সেই ভেসে আসা পাথর দেখার পর রাজা ঘাটের কাছে একটি মন্দিরের উঠোনে এই পাথরটিকে রাখা হয়েছে। এই পাথরকে রাম শিলা নামেও ডাকা শুরু হয়েছে। এরপর স্থানীয় লোকজন এই পাথরের পূজা শুরু করেছে। কেউ কেউ এই পাথর দেখে বিস্মিত হচ্ছেন, কেউ আবার শ্রদ্ধার সঙ্গে দেখতেও আসছেন। পুরো এলাকায় এর আলোচনা চলছে।                              

তবে ভূতাত্ত্বিকরা বলছেন, অনেক সময় পাথর পুরনো হয়ে গেলে গর্ত হয়ে যায়। বৈজ্ঞানিক কারণ আছে। এমন অবস্থায় পাথরগুলো জলে ভাসতে থাকে।

স্থানীয় লোকজন জানান, সকালে রাজা ঘাটে স্নান করতে গিয়েছিলেন কয়েকজন যুবক। সেই সময় গঙ্গায় একটি ভাসমান পাথর দেখতে পান। এর পর তারা পাথরটি জল থেকে তুলে আনেন। স্থানীয়রা জানিয়েছে, পাথরটি দেখতে হালকা মনে হলেও হাতে ধরলে ভারী অনুভূত হয়। এই পাথরে রামের নাম লেখা রয়েছে বলে দাবি। এর পর মন্দিরের উঠোনে রাখা হয়। সেই সঙ্গে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই পাথর দেখতে। এর পাশাপাশি মানুষ বিশ্বাসের সঙ্গে পাথরের পুজো করাও শুরু করেছে। 

যদিও এই ভিডিও এবং ঘটনার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

ভূতাত্ত্বিকরা বলছেন, এই ভাসমান পাথর থাকতেই পারে। এর সঙ্গে ধর্মীয় অনুভূতির তেমন যোগাযোগ নেই। এই পাথরগুলি মূলত পিউমিস স্টোন নামে পরিচিত। এই পাথরের মধ্যে প্রচুর ছিদ্র থাকে। যার মধ্যে বায়ু পূর্ণ থাকে। সেই কারণেই পাথরগুলি জলে ভেসে থাকতে পারে। অভ্যন্তরীণ গঠনটি বেশ শক্ত নয়, তবে এটি ভিতরে স্পঞ্জের মতো। ওজনে ভারী হলেও ঘনত্বের দিক থেকে হালকা।  

আরও পড়ুন, বিশ্বের সর্বোচ্চ পদাধিকারী পেঙ্গুইন, এবার জায়গা পেল সেনাবাহিনীতেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget