এক্সপ্লোর

Viral Video: ঠান্ডা লেগে অসুস্থ একরত্তি শিশু, পাশে বসিয়ে সিগারেটে টান দেওয়ালেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

Uttar Pradesh News:উত্তরপ্রদেশের জালৌন থেকে এই ঘটনা সামনে এসেছে।

জালৌন: বয়স হবে মেরেকেটে পাঁচ। সেই ছোট্ট শিশুকে ধূমপানে বাধ্য করলেন এক চিকিৎসক। উত্তরপ্রদেশ থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ঠান্ডা লাগায় ছোট্ট শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন। কিন্তু ওষুধ-সিরাপ খাওয়ানোর পরিবর্তে, শিশুটিকে সিগারেটে টান দেওয়ান ওই চিকিৎসক। বিষয়টি সামনে আসতেই ওই চিকিৎসককে বদলি করা হয়েছে। (Viral Video)

উত্তরপ্রদেশের জালৌন থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার কুথৌন্দের কেন্দ্রীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুরেশ চন্দ্র এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। জানা গিয়েছে ঠান্ডা লাগার কথা জানাতেই শিশুটিকে ধূমপান করান সুরেশ। গোটা ঘটনার একটি ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। (Uttar Pradesh News

ওই ভিডিও-য় দেখা গিয়েছে, বয়স্ক চিকিৎসকের পাশেই বসে রয়েছে একরত্তি শিশুটি। তার ঠোঁটে ঝুলছে একটি সিগারেট। ছোট্ট আঙুলে ধরে তাতে টান দিয়ে চলেছে শিশুটি। পাশ থেকে চিকিৎসক বলেন, “এভাবে টান দেয় না। আমি জ্বালাচ্ছি।” 

একথা বলেই পকেট থেকে লাইটার বের করে সিগারেটে আগুন ধরিয়ে দেন ওই চিকিৎসক। এর পর শিশুটিকে জোরে জোরে ধোঁয়া টানতে বলেন। স্বভাবতই শিশুটি ধোঁয়া টানতে পারছিল না। এতে শিশুটির হাত থেকে সিগারেট নিয়ে নিজে ধোঁয়া টেনে দেখান। বাইরে নয়, ধোঁয়া ভিতরে টেনে নিতে হবে বলে জানান। 

শিশুটি একটা সময় সিগারেট নিভিয়ে ফেলে। তাতে চিকিৎসক বলে ওঠেন, “ফের ফুঁ দিচ্ছে!” আবার সিগারেট ধরিয়ে দেন তিনি। তার পর বলে ওঠেন, “আজকের জন্য এতটা ট্রেনিং যথেষ্ট। ফের যখন আসবে আবার শেখাব।”

ভিডিওটি সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি তোলেন নেটিজেনরা। এর পর ওই চিকিৎসককে বদলি করা হয় এবং তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চিফ মেডিক্যাল অফিসার নরেন্দ্র দেব শর্মা।

 নরেন্দ্র দেব শর্মা জানিয়েছেন, জেলা সদর দফতরে আপাতত বদলি করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে। এই ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। আগামী দিনে যাতে এমন কোনো ঘটনা না ঘটে, তা নিয়ে কড়া নির্দেশও দিয়েছেন বলে জানিয়েছেন।

অতিরিক্ত CMO এসডি চৌধরির তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়েছে। রাজ্য সরকারের কাছে বিশদ রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে। শুধু বদলি করলে হবে না, ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে বলে দাবি উঠেছে।

নৈতিক কারণে ভাইরাল ভিডিওটি দেখানো গেল না। শিশুটির মুখ না দেখানোর জন্যই এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget