এক্সপ্লোর

Viral Video: শিকার বাগে আনতে মরিয়া তুষার চিতা, ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা বলছেন 'ভয়ঙ্কর সুন্দর'

Snow Leopard: পাহাড়চূড়া থেকে শিকারকে তাক করে ধাওয়া করে আসা এবং তারপর বেশ অনেকটা ছুটে সেই শিকারকে ধরাশায়ী করা মোটেই মুখের কথা নয়।

Viral Video: বিগ ক্যাট ফ্যামিলি (Big Cat Family)- র অন্যতম আকর্ষণীয় প্রজাতি হল তুষার চিতা (Snow Leopard)। দেখতেও যেমন রাজকীয় তেমনই তীব্র এদের গতি। ধুরন্ধর শিকারি বললেও কম বলা হয়। এমনিতে তুষার চিতাদের সেভাবে দেখা যায় না। তবে যখনই তুষার চিতার কোনও ভিডিও ভাইরাল (Viral Video) হয়, সেখানে যে সাংঘাতিক কিছু দেখা যাবে তা নিশ্চিত। সম্প্রতি ট্যুইটারে তুষার চিতার শিকারকে ধরাশায়ী করার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখের পলক পড়ছে না নেটিজেনদের। সকলেই একবাক্যে স্বীকার করেছেন সত্যিই এই দৃশ্য অবিশ্বাস্য। চোখে দেখলেও যেন বিশ্বাস হয় না। 

কী এমন দেখা গিয়েছে ওই ভাইরাল ভিডিওতে? দেখে নিন ঠিক কতটা ভয়ঙ্কর ভাবে শিকারকে বাগে এনেছে ওই তুষার চিতা 

তুষার চিতারা যে ভয়ঙ্কর শিকারী হয়ে একথা অনেকেরই জানা। কিন্তু এভাবে পাহাড়চূড়া থেকে শিকারকে তাক করে ধাওয়া করে আসা এবং তারপর বেশ অনেকটা ছুটে সেই শিকারকে ধরাশায়ী করা মোটেই মুখের কথা নয়। তবে এই ভাইরাল ভিডিওতে ঠিক সেই দৃশ্যই ধরা পড়েছে। ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান এই ভিডিও রি-শেয়ার করেছেন ট্যুইটারে। সত্যিই এই ভাইরাল ভিডিও দেখে চোখ ফেরানো যাচ্ছে না। তুষার চিতার ক্ষিপ্রতা দেখে হতবাক নেটিজেনরা। শিকারকে বাগে আনার জন্য তুষার চিতারা যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। 

ভাইরাল ভিডিওতে সেই ব্যক্তিও নজরে এসেছেন যিনি গোটা মুহূর্তটা ফ্রেমবন্দি করেছেন। নেটিজেনরা তাঁকেও সাধুবাদ জানিয়েছেন। এমন দৃশ্য ক্যামেরায় ধরে রাখা মোটেই সহজ কাজ নয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পাহাড়ের উঁচু থেকে নেমে আসার সময় তীব্র গতিতে একবার একটি খাঁজে বেশ জোড়ে ধাক্কা খেয়েছে তুষার চিতাটি। প্রবল বেগে ছুটছিল সামনের প্রাণীটিও। কিন্তু শেষরক্ষা হয়নি। ঠিক শিকারকে ধরাশায়ী করে ফেলেছে ওই তুষার চিতাটি। জানা গিয়েছে, এই ভিডিও গত ১৩ মার্চের। ইতিমধ্যেই ট্যুইটারে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। 

আরও পড়ুন- চকোলেট ফুচকা! বিস্কুট-কিটক্যাট-আইসক্রিম কী নেই সেখানে, ভাইরাল ভিডিও

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget