এক্সপ্লোর

Viral Video: চকোলেট ফুচকা! বিস্কুট-কিটক্যাট-আইসক্রিম কী নেই সেখানে, ভাইরাল ভিডিও

Viral: এমনিতেই ফিউশন ফুড এখন ট্রেন্ড। সেই ছোঁয়া লেগেছে ফুচকার গায়েও।

Viral Video: ফুচকা, পানিপুর, গোলগাপ্পা- নাম শুনেই জিভে জল চলে এল তো? সেই সঙ্গে নাকে এল তেঁতুল জলের গন্ধ। কোথাও বা পুদিনা মেশানো একটু অন্যরকম স্বাদ জলের। আর তার সঙ্গে টক-ঝাল স্বাদের কথা মনে করেই মন ভাল হয়ে যায় সকলেই। ফুচকা খেতে ভালবাসেন না এমন লোক নেহাতই হাতেগোনা। হালফিলে অনেক ধরনের ফুচকাই পাওয়া যায়। চাটনি ফুচকা, দই ফুচকা, মিষ্টি জল দিয়ে ফুচকা, ঘুগনি দিয়ে ফুচকা। কিন্তু এই সবকিছুকেই হারিয়ে দেয় টক জল আর আলুমাখা দেওয়া সাধারণ ফুচকা।

এমনিতেই ফিউশন ফুড এখন ট্রেন্ড। সেই ছোঁয়া লেগেছে ফুচকার গায়েও। উপরের সব অপশন ছাড়াও ফুচকায় চিজ থেকে শুরু করে চিকেন সবই যোগ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেইসব ফুচকা তৈরির ভিডিও ভাইরালও হয়েছে। আর নেটিজেনদের বেশিরভাগেরই ফুচকা নিয়ে এ হেন পরীক্ষা নিরীক্ষা মোটেই পছন্দ হয়নি। অনেকেই বলেছেন ফুচকা মানে আবেগ। সেই খাবার নিয়ে এমন ছেলেখেলা একেবারেই না পসন্দ।

তবে এবার ফের সেই ফুচকা নিয়েই একটি ভিডি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে আবার চকোলেট ফুচকার দর্শন পাওয়া গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দোকানি একটা কৌটো থেকে চকোলেট রঙের ফুচকা বের করেছেন। অর্থাৎ ফুচকার গায়ে চকোলেট কোটিং দেওয়া রয়েছে। এবার তার মধ্যে পুর হিসেবে ভেঙে দেওয়া হয়েছে ওরিও বিস্কুট। তারপর দেওয়া হয়েছে ভ্যানিলা আইসক্রিম। এরপর চকোলেট সস ছড়িয়ে দেওয়া হয়েছে। শেষে আবার দু'টুকরো কিটক্যাট দিয়ে সাজিয়ে তুলে দেওয়া হয়েছে খরিদ্দারের হাতে। 

চকোলেট ফুচকা তৈরির ভাইরাল ভিডিও, দেখে নিন একঝলকে

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by thegreatindianfoodie (@thegreatindianfoodie)

এমনিতে ফুচকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা একেবারেই পছন্দ করেন না নেটিজেনরা। তবে এই ফুচকা নিয়ে অনেকেই ভাল মন্তব্য করেছেন। নেটিজেনদের অনেকেই বলেছেন এই ফুচকাকে অনায়াসে ফিউশন মিষ্টির দলে ফেলা যায়। অর্থাৎ ফিউশন ডেজার্ট। তবে নেটিজেনদের একপক্ষ কিন্তু এখনও টকজল আর আলুমাখা সমেত ফুচকার দলেই ভোট দিয়েছেন। ওই ফুচকার সঙ্গে কারও কোনও তুলনা হবে না একথাই জানিয়েছেন তাঁরা।  

আরও পড়ুন- মন্দিরে গিয়ে গড় হয়ে নমস্কার বাঁদরের! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget