এক্সপ্লোর

Viral Video: ডেয়ারি মিল্ক-চকোলেট সিরাপ দিয়ে ওমলেট, 'বেআইনি' ঘোষণার দাবি নেটিজেনদের

Chocolate Omelette: ভিডিওয় একটা বিশাল ওমলেট বানাতে দেখা যাচ্ছে যার মধ্যে তিনি হাত খুলে ঢালছেন ডেয়ারি মিল্ক ও চকোলেট সিরাপ।

নয়াদিল্লি: এই সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে, কিছু উদ্ভট জিনিস দেখলেই সেটা ভাইরাল হওয়া কেবল সময়ের অপেক্ষা। এবং এই হঠাৎ খ্যাতির আশাতেই বোধ হয় বিভিন্ন আজব জিনিসপত্র তৈরি করতেও পিছপা হন না অনেকেই। ডাল মাখানি আইসক্রিম রোল (Dal Makhani IceCream Roll) থেকে চকোলেট ম্যাগি (Chocolate Maggi) বা মশলা জিলিপি (Masala Jalebi), একাধিক বিভিন্ন ধরনের আজগুবি রেসিপির সন্ধান মিলেছে। এই ট্রেন্ডে সাম্প্রতিক হচ্ছে 'ডেয়ারি মিল্ক ওমলেট' (Dairy Milk Omelette)। চোখ কপালে উঠতে পারে নাম শুনে। 

ভাইরাল 'ডেয়ারি মিল্ক ওমলেট'

সম্প্রতি এক রাস্তার ধারের দোকানের ভিডিও হয়েছে ভাইরাল। তাঁকে একটা বিশাল ওমলেট বানাতে দেখা যাচ্ছে যার মধ্যে তিনি হাত খুলে ঢালছেন ডেয়ারি মিল্ক ও চকোলেট সিরাপ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'ডেয়ারি মিল্ক ওমলেট খেয়ে দেখবেন নাকি?'

ভিডিওয় গোটা প্রণালী দেখানো হয়েছে। একটি ফ্রাইং প্যানে কয়েক টুকরো মাখন দিয়ে তার মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দিলেন দোকানদার। তাতে দিলেন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, খানিক নুন ও মশলা। ধীরে ধীরে ওমলেট যে তৈরি হচ্ছে, তাঁর মধ্যে বিশাল এক ডেয়ারি মিল্কের বার থেকে গুঁড়ো করে দিতে শুরু করলেন। তারপর বেশ ভাল করে তাতে ঢাললেন চকোলেট সিরাপও। এরপর তৈরি ওমলেট পরিবেশন করা হল আরও ডেয়ারি মিল্ক ও কেচাপ দিয়ে। 

View this post on Instagram
 
A post shared by imjustbesti (@imjustbesti)

আরও পড়ুন: Air India: 'বরফঠান্ডা' চিকেন টিক্কা, ফলের রসের বদলে 'চিনির জল'! এয়ার ইন্ডিয়ার খাবার নিয়ে ফের অভিযোগ

তবে এই ভিডিও সকল নেটিজেন যে খুব ভালভাবে নিয়েছেন তাও নয়। অনেকেই নানা বিরূপ মন্তব্য করেছেন ভিডিওয়। কেউ লিখেছেন, 'এখনই ডিনার সেরে উঠলাম তারপর এটা দেখলাম... এই সপ্তাহে আর খাওয়া দাওয়া করব না আমি।' অপর একজন লেখেন, 'আবিষ্কারের নামে ভাল খাবার ধ্বংস করবেন না প্লিজ'। আবার একজন লিখেছেন, 'এবার বুঝেছি থ্যানোস কেন অর্ধেক জনসংখ্যা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল'। অপর একজন লেখেন, 'এটা বেআইনি ঘোষণা করা উচিত'। আপনি চেখে দেখবেন নাকি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget