এক্সপ্লোর

Viral News: দেরিতে আসায় ঢুকতে বাধা, বন্ধ দরজার নিচ দিয়ে গলে গেলেন পরীক্ষার্থী

Video Viral: ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে যে মহিলাটি একটি বন্ধ গেটের নীচে হামাগুড়ি দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে কয়েকজন লোক ছিলেন যারা দরজা দিয়ে ঢুকতে তাঁকে সাহায্য করেছিলেন।

নয়া দিল্লি: পরীক্ষা হলে নানা রকম ঘটনা ঘটে থাকে। যেগুলি অনেকসময় ভাইরালও হয় সোশাল মিডিয়ায়। টুকলি থেকে পরীক্ষার্থীদের নানারকম ফন্দিফিকিরও অনেকসময় ভাইরাল হয়েছে। তেমনই এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে  পরীক্ষাহলে এক পরীক্ষার্থী ঢুকছেন গেট দিয়ে নয়। বরং বন্ধ গেটের নিচ দিয়ে। 

সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বিহারের এক মহিলা পরীক্ষা কেন্দ্রের বন্ধ গেট দিয়ে প্রবেশ করছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি সকলের নজর কেড়েছেন। ভাইরাল পোস্টটি অনুসারে, ঘটনাটি ঘটেছে নওয়াদা জেলায় পরীক্ষাকেন্দ্রে ওই মহিলা নির্ধারিত সময়ের পরে আসেন।                    

ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে যে মহিলাটি একটি বন্ধ গেটের নীচে হামাগুড়ি দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে কয়েকজন লোক ছিলেন যারা দরজা দিয়ে ঢুকতে তাঁকে সাহায্য করেছিলেন। ইন্টারনেটে যা নজর কেড়েছে তা হল তার এই কীর্তিকলাপ। তবে নেটিজেনরা বলেছেন যে  টাইমস নাও-এর এক রিপোর্ট অনুসারে, বেশ কয়েকজন শিক্ষার্থী দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর আধিকারিকরা তাদের প্রবেশে বাধা দেন। 

এই ভিডিওটি শেয়ার করেছে @apna_nawadah নামে একটি ইনস্টাগ্রাম পেজ। সেখানে লেখা হয়েছে, “দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর কারণে তাদের ভেতরে যেতে দেওয়া হয়নি। এর ফলে শিক্ষার্থীরা বন্ধ গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে।”

View this post on Instagram
 
A post shared by ❤️‍🔥♡Nᥲ𝕨ᥲ𝘥ᥲ ♡❤️‍🔥 city (@apna_nawadah)

ভিডিওটি প্রায় ৫ কোটি ভিউ হয়েছে। নেট মহলে একাধিক প্রতিক্রিয়াও দেখা গেছে। একজন ইউজার লিখেছেন, “বিহার নতুনদের জন্য নয়।” “ওরা কান্নাকাটি করে শিক্ষকদের দরজা খোলার অপেক্ষা করার পরিবর্তে মস্তিষ্ক ব্যবহার করেছে", বলেছেন আরেক ইউজার। তৃতীয় এক ইউজার লিখেছেন, "যারা ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের কেউ পিছনে টেনে ধরতে পারে না। যারা কঠোর পরিশ্রম করে এবং অগ্রগতি করে, তারা অবশ্যই সাফল্য অর্জন করবে। এটা দেখে ভালো লাগলো"। 

এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget