এক্সপ্লোর

Flight Toilet: মাঝ আকাশে সমস্ত শৌচালয় বিকল ! সিটেই প্রস্রাব করতে বাধ্য হন যাত্রীরা; হুলুস্থুল বোয়িং বিমানে

Virgin Australia Flight: উড়ানের মাঝপথেই বিমানের বাকি দুটি শৌচালয়ও বিকল হয়ে যায়। ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। কোনও ঠিকঠাক শৌচালয় বিমানে না থাকার কারণে যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

Viral News: বালি থেকে ব্রিসবেনের দিকে যাত্রা করেছিল ভার্জিন অস্ট্রেলিয়া বিমান সংস্থার বোয়িং বিমান। আর এই বিমানেই যাত্রীদের জন্য এক অকারণ যন্ত্রণাময় পরিস্থিতি তৈরি হয়। ৬ ঘণ্টার এই যাত্রাপথের মধ্যেই মাঝ আকাশে বিমানের শৌচালয় অকেজো হয়ে পড়ে। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-এ চালিত এই বিমানটি বৃহস্পতিবার বিকেলে ডেনপাসার থেকে উড়ান নেয়। তবে উড়ান নেওয়ার আগেই বিমানের পিছনের শৌচালয়গুলি অকেজো হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছিল, কিন্তু প্রকৌশলগত সহায়তার অভাবের কারণে নির্ধারিত সময়সূচির চাপে ফ্লাইট বাতিল বা দেরি না করে সঠিক সময়ে এই সমস্যা নিয়েই উড়ান নিয়েছিল এই বিমানটি। আর এই ঘটনাই মাঝ আকাশে বিমানযাত্রীদের কাছে ক্রমবর্ধমান অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

উড়ানের মাঝপথেই বিমানের বাকি দুটি শৌচালয়ও বিকল হয়ে যায়। ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। কোনও ঠিকঠাক শৌচালয় বিমানে না থাকার কারণে কুইন্সল্যান্ডের বাকি যাত্রাপথের জন্য যাত্রীদের কোনও স্বাস্থ্যকর সুবিধে দেওয়া যাচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যায়, পরে যাত্রীরা বোতলের মধ্যে প্রস্রাব করতে বাধ্য হন। আর অনেককে চরম অবস্থায় সেই বিকল হয়ে যাওয়া শৌচালয়ই ব্যবহারে বাধ্য করা হয়। একজন বয়স্ক যাত্রী শৌচালয়ের অভাবে সিটে বসেই প্রস্রাব করে দিয়েছিলেন বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে বিমানের যাত্রীরা জানিয়েছিলেন যে বিমানের ক্রু সদস্যরা তাদের নির্দেশ দিয়েছিলেন বোতলে অথবা বিকল হয়ে যাওয়া শৌচালয়ের মধ্যেই যেভাবে হোক প্রস্রাব বা মলত্যাগ করতে হবে।

কেবিনে কিছুক্ষণের মধ্যেই প্রস্রাবের গন্ধ ভরে ওঠে। পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে। কিছু যাত্রী এই গন্ধকে অসহ্য বলে মনে করেন। এই ঘটনার পরে যদিও ভার্জিন অস্ট্রেলিয়া বিমান সংস্থা ক্ষমা প্রার্থনা করেছেন। বিবৃতিতে তারা জানিয়েছেন যে যাত্রীদের কাছে তারা অত্যন্ত লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। এই প্রতিবন্ধকতার সঙ্গে মোকাবিলা করার জন্য ক্রুদের ধন্যবাদ দিয়েছে বিমান পরিষেবা সংস্থা।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিমানটি ব্রিসবেনে অবতরণ করে যা অনেক যাত্রী তাদের জীবনের সবথেকে অপ্রীতিকর এবং কদর্যময় ফ্লাইটগুলির মধ্যে একটি বলে বর্ণনা করেছেন। গত জুলাই মাসেই স্পাইসজেটের একটি দিল্লি-মুম্বইগামী বিমানে হঠাৎ এসি বিকল হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেও যাত্রীদের মধ্যে হুলুস্থুল দেখা দিয়েছিল। যাত্রীরা জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করতে থাকেন। আর এই ঝামেলার জেরে বিমান অবতরণ করে এবং পরে অনেক দেরিতে বিমান ফের উড়ান নেয়। 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget