এক্সপ্লোর

Asia's Richest Village: এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম ভারতের এই রাজ্যে! টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

Do You Know: এমনকী যেসব ব্যাঙ্ক এখনো শাখা খোলেনি, সেগুলোও ওই গ্রামে শাখা খুলতে আগ্রহী।

কলকাতা: নামে গ্রাম হলেও সম্পদে সেটি যেকোনও ধনী শহরকেও হার মানাবে। ব্যাঙ্ক থেকে আমানতের পরিমাণ জানলে অবাক হতে হয়। একটুকরো গ্রামটিতে রয়েছে ১৭টি সরকারি ব্যাঙ্ক এবং বেসরকারিও ব্যাঙ্কও। সেখানে ব্যাঙ্ক করতে আগ্রহ প্রকাশ করে অনেক ব্যাঙ্কই, এতটাই অর্থের স্রোত রয়েছে সেখানে। টাইমস নাও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, ভারতের এই গ্রাম এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম হিসেবে বিবেচিত হয়েছে।   

গুজরাত রাজ্যেরই মাধাপার গ্রাম এখন এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম হিসেবে পরিচিত পেয়েছে। বৃহস্পতিবার টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামটিতে কম করে হলেও ১৭টি ব্যাঙ্কে রয়েছে। আর এসব ব্যাঙ্কে মোট গচ্ছিত স্থানীয় আমানতের পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা।  

জানা গিয়েছে, এই গ্রামটিতে প্রায় ৩২ হাজার মানুষ বসবাস করে। তাঁদের বেশির ভাগই প্যাটেল সম্প্রদায় ভুক্ত। এই বিপুল পরিমাণ টাকা রাখার জন্য স্টেট ব্যাঙ্ক, পিএনবি, ইউনিয়ন ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো ছাড়াও সেখানে আস্তানা গেড়েছে বেশ কিছু বেসরকারি ব্যাঙ্ক। সব মিলিয়ে মাধাপার গ্রামে ব্যাঙ্কের সংখ্যা দাঁড়িয়েছে এখন ১৭টি। 

এমনকী যেসব ব্যাঙ্ক এখনো শাখা খোলেনি, সেগুলোও ওই গ্রামে শাখা খুলতে আগ্রহী। একটি গ্রামকে কেন্দ্র করে ব্যাঙ্কগুলোর এমন আগ্রহ দেখা যায় না সচরাচর। প্রশ্ন উঠেছে মাধাপারের এমন সমৃদ্ধির নেপথ্যে আসলে কী? প্রকাশিত তথ্য অনুসারে, মাধাপারের সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিদেশ থেকে আসা অর্থ। 

জানা গিয়েছে, এই গ্রামের অসংখ্য মানুষ প্রবাসী। সরকারি তথ্য বলছে, প্রায় ২০ হাজার বাড়ি রয়েছে মাধাপারে। এর মধ্যে প্রায় ১ হাজার ২০০ পরিবার থাকে বিদেশে। মূলত আফ্রিকার দেশগুলোতেই সবচেয়ে বেশি সংখ্যক পরিবার বসবাস করছে। মধ্য আফ্রিকার নির্মাণশিল্পে গুজরাটিদের আধিপত্য রয়েছে। পাশাপাশি ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং নিউজিল্যান্ডেও গ্রামটির অসংখ্য পরিবারের সদস্যরা থাকেন। এই পরিবারগুলোই বিদেশ থেকে প্রতিবছর কোটি কোটি টাকা পাঠায় স্থানীয় ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে। 

আরও পড়ুন, ভারতের 'নিরামিষ খাবার'-এ মজছে পাকিস্তান, মাটনের বদলে 'Soya Biryani' খেতে লম্বা লাইন!

জেলা পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি পারুলবেন বলেছেন, বিদেশে বসবাস করলেও মাধাপার গ্রামটির সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছেন প্রবাসীরা। তাই বিদেশে অর্থ না জমিয়ে নিজ গ্রামের ব্যাঙ্কগুলোতেই টাকা রাখতে পছন্দ করেন তাঁরা। 

গ্রামটিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার ম্যানেজার উল্লেখ করেছেন, বিপুল আমানত দেশটির সমৃদ্ধিতে অবদান রেখেছে। মাধাপার গ্রামে পানি, স্যানিটেশন এবং রাস্তার মতো মৌলিক বিষয়গুলোর সুব্যবস্থা থাকার পাশাপাশি রয়েছে সুসজ্জিত বাংলো, সরকারি এবং বেসরকারি স্কুল, লেক এবং বেশ কিছু দর্শনীয় মন্দির। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Madhya Pradesh News: বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget