এক্সপ্লোর

Pakistan Loves Indian Foods: ভারতের 'নিরামিষ খাবার'-এ মজছে পাকিস্তান, মাটনের বদলে 'Soya Biryani' খেতে লম্বা লাইন!

Karachi Craze for Aloo Tikkis, Vada Pav: এবার পাকিস্তানের খাদ্যপ্রেমীরা 'সয়াবিন আলু বিরিয়ানি', 'ক্রিস্পি' আলু টিক্কিস, 'ট্যাঙ্গি' ভাদা পাভ, 'সুস্বাদু 'মসলা দোসা' এবং ধোকলার মতো খাবারে মজে।

নয়া দিল্লি: স্ট্রিট ফুডের দুনিয়ায় পূর্ব এশিয়ার দেশগুলি অন্যতম। চিন, জাপান, সিঙ্গাপুর, ভারতের পাশাপাশি পাকিস্তানের স্ট্রিটফুডগুলিও জনপ্রিয় বিশ্বে। পাক ফুড ব্লগারদের পাশাপাশি বিশ্বের তাবর তাবর ইউটিউবরাও করাচির স্ট্রিট ফুডের উপর ভিডিও প্রকাশ করেছে। কিন্তু এবার যেন উল্টো চিত্র। পাক খাবার ছেড়ে ভারতীয় নিরামিষ খাবারই মন টানছে পাক নাগরিকদের!  

পাকিস্তানের করাচি স্ট্রিট ফুডের অন্যতম পীঠস্থান। করাচির অলিতে গলিতে মুখরোচক খাবারের গন্ধে ম ম করে। কী নেই সেখানে! হরেকরকম কাবাব, পেঁয়াজি, মাংসের শিঙারা-পেস্ট্রি, উল্টা-তাওয়া পরোটা, বিরিয়ানি, সাওয়ারমা- তালিকা লম্বা। তবে সেই ছেড়ে এবার খাদ্যপ্রেমীরা 'সয়াবিন আলু বিরিয়ানি', 'ক্রিস্পি' আলু টিক্কিস, 'ট্যাঙ্গি' ভাদা পাভ, 'সুস্বাদু 'মসলা দোসা' এবং ধোকলার মতো খাবারে মজে। 

করাচির আসল আকর্ষণ এর বৈচিত্র্যময় রন্ধন। পাক খাবারে রয়েছে মোগল থেকে ইউরোপীয় এবং ইতালীয় খাবারের ছোঁয়া। যারা খেতে ভালোবাসে তাদের জন্য করাচি এক টুকরো স্বর্গ। তবে সাম্প্রতিককালে ট্রেন্ডে দেখা গিয়েছে ভারতের জনপ্রিয় স্ট্রিটফুডে মজে পাক ফুড ব্লগার থেকে সাধারণ জনতাও।                 

ইন্ডিয়া টুডে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে করাচির জিন্না রোডের একটি ভেজিটেরিয়ান ফুডস- এর দোকানের মালিক জানান যে  তার ব্যবসার উন্নতি হচ্ছে কারণ নিরামিষ খাবারের স্বাদ আস্বাদন করতে ভিড় বাড়ছে। উল্লেখ্য, তাঁর দোকানটি করাচিতে 'বিশুদ্ধ নিরামিষ ভারতীয় খাবার' হিসাবে পরিচিত।

আরও পড়ুন, ভুয়ো IAS সেজে ভোলেবাবার দর্শন পাওয়ার চেষ্টা, VVIP সুবিধা নিতেই বিপত্তি!

সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত প্রতিবেদনেও বলা হয়েছে যে ওই দোকানের সয়াবিন আলু বিরিয়ানি, আলু টিকিইয়া, কড়াই পনির, মিক্স সবজি রেকর্ড হারে বিক্রি হচ্ছে।  প্রচুর টেকওয়ে এবং ডেলিভারিও হচ্ছে বলে জানিয়েছেন ওই দোকানের মালিক। ১৯৬০ সালে তৈরি হওয়া রেস্তোরাঁর খাবারের স্বাদ নিতেই বারংবার ছুটে আসেন খাদ্যপ্রেমীরা। 

তবে আলাদা করে কোনও প্রচার নয়, বরং লোকমুখে প্রচারেই জনপ্রিয় হয়ে উঠছে ভারতীয় খাবার, এমনটাই দাবি রেস্তোরাঁর মালিকের। এও জানা গিয়েছে, মুম্বইয়ের জনপ্রিয় 'পাও ভাজি', 'বড়া পাও', গুজরাতের জনপ্রিয় 'ধোকলা', দক্ষিণ ভারতের 'মসলা ধোসা'ও সমানভাবে মন কাড়ছে পাক জনতাকে।  


 আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget