এক্সপ্লোর

Viral Video: চাকরি হারিয়ে বিপর্যস্ত, মানসিক অবসাদ থেকেই রেললাইনে গাড়ি ছুটিয়েছিলেন মহিলা? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ!

রেললাইনের মাঝামাঝি বেপরোয়া গতিতে চার চাকা গাড়ি চালান এক তরুণী। রেলকর্মীরা বারবার থামানোর চেষ্টা করেও পারেননি।

নয়া দিল্লি: রেললাইনে এক আজব ঘটনা। যার জেরে বন্ধই হয়ে গেল ট্রেন চলাচল। রীতিমতো নাজেহাল হতে হল রেলকর্মীদেরও। রেললাইনের মাঝামাঝি বেপরোয়া গতিতে চার চাকা গাড়ি চালিয়ে ছুটলেন এক তরুণী। থামানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। শেষমেশ পরিণতি হল ভয়ঙ্কর।                                   

এদিকে, এই ঘটনার জেরেই এই রেললাইনে পরপর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। বেঙ্গালুরু ও হায়দরাবাদের মধ্যে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য থমকে যায়। যার জেরে ভোগান্তি পোহাতে হয়েছে অগু ণিত যাত্রীকে।  

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শঙ্করপল্লী থেকে হায়দরাবাদের মাঝামাঝি রেলপথে। সেই রেললাইনের মাঝামাঝি বেপরোয়া গতিতে চার চাকা গাড়ি চালান এক তরুণী। রেলকর্মীরা বারবার থামানোর চেষ্টা করেও পারেননি। অবশেষে গাড়ি নিয়ে অন্য লাইনে যেতেই সোজা একটি গাছে গিয়ে ধাক্কা খান তরুণী।                                                                             

সজোরে ধাক্কার পরেই গাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে। তরুণীও আহত হন। এরপরই তাঁকে আটক করে রেল পুলিশ। জানা গেছে, মত্ত অবস্থায় তরুণী রেললাইনের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। বড়সড় বিপদের আশঙ্কাও ছিল।                      

অনেকেই এই ঘটনার ভিডিও করে সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে রেল-কে ট্যাগ করেছে অবিলম্বে ব্যবস্থা নেওয়া জন্য। যদিও গাড়িটি একটি গাছে ধাক্কা মারার পরে ওই মহিলাকে আটক করা হয়। কী কারণে এই ঘটনা ঘটিয়েছিলেন তিনি, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। সংবাদসংস্থা সূত্রে খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে সে লখনউয়ের বাসিন্দা এবং হায়দ্রাবাদের একটি আইটি কোম্পানিতে কাজ করত। সম্প্রতি সে তার চাকরি হারিয়েছে। রেলওয়ে পুলিশের তরফে বলা হয়েছে, 'মুখোশ পরা মহিলা চালক লোহার রড নিয়ে নেমে যান এবং তার কাছে আসতে চাইলে লোকজনের দিকে পাথর ছুঁড়ে মারেন। রেলওয়ে কর্মীরা তাকে ধরে ফেলেন এবং শঙ্করপল্লী পুলিশের হাতে তুলে দেন'। 

এদিকে রেলসূত্রে খবর, এভাবে রেললাইনে গাড়ি চালানোয় রেল লাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনের মধ্যেভাগের বেশ কিছু অংশ ভেঙেও গিয়েছে। সেই সব ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে তা মেরামতি কাজ শুরু করেছে রেলকর্মীরা। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget