এক্সপ্লোর

Fullmoon Story: বছরের বৃহত্তম চাঁদ উঠবে ১৩ জুলাই রাতে, অপেক্ষায় মহাকাশপ্রেমীরা

Years Biggest Super Moon: ১৩-১৪ জুলাই রাত। হিসেব মতো পূর্ণিমা। তবে এ বারের পূর্ণিমা কিছুটা আলাদা।বৈজ্ঞানিক পরিভাষায়, সে রাতে যে চাঁদ দেখা যাবে তার নাম'সুপারমুন।' সোজা করে বললে, ২০২২ সালের মতো ওই রাতেই পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ।

নয়াদিল্লি: প্রচণ্ড কাজের চাপ? দম ফেলার ফুরসত নেই? বারান্দা বা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখা দূর অস্ত? তা হলে কিন্তু এই দুরন্ত মহাজাগতিক (astronomical) ঘটনা 'মিস' করে যেতে পারেন। দেখার জন্য টেলিস্কোপ (telescope) দরকার নেই। খালিচোখই যথেষ্ট। শুধু সময়টা খেয়াল রাখতে হবে।

কী ঘটছে আকাশে?

১৩-১৪ জুলাই রাত। হিসেব মতো পূর্ণিমা (full moon)। তবে এ বারের পূর্ণিমা কিছুটা আলাদা। কী রকম? বৈজ্ঞানিক পরিভাষায়, সে রাতে যে চাঁদ দেখা যাবে তার নাম'সুপারমুন। (supermoon)' সোজা করে বললে, ওই রাতেই পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ। তাই অন্য সময়ের তুলনায় খানিকটা বড় ও বেশি উজ্জ্বল দেখাবে তাকে। এটিই সুপারমুন। লক্ষণীয় বিষয় হল, ২০২২ সালের মতো ওই দিনই সবচেয়ে কাছে আসবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। অর্থাৎ চলতি বছরে ওই একটি রাতেই চাঁদকে সবচেয়ে বড় দেখা যাবে। 

নামে আসে যায়...

জুলাই মাসের সুপারমুন নানা নামে পরিচিত। কোথাও তাকে ডাকা হয় 'বাক মুন' নামে। কোথাও আবার এর নাম 'থান্ডার মুন' বা 'স্যামন মুন।' দেশকাল ভেদে তার নাম পাল্টে যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নাম নয়। এই জুলাইয়ের সুপারমুন গুরুত্বপূর্ণ তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য। 

কী ভাবে দেখা যাবে?
 
অনলাইনে গোটা বিশ্বই 'জুলাই বাক সুপারমুন' দেখতে পাবে। মহাজাগতিক ওই ঘটনার সম্প্রচার চলবে রোম থেকে। ১৩ জুলাই গভীর রাত (ইংরেজি মতে ১৪ জুলাই, রাত দেড়টা থেকে) ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট এর সম্প্রচার শুরু করবে। ওই প্রজেক্টের ওয়েবসাইটেই দেখা যাবে সবটা। মহাকাশবিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০২২ সালের তৃতীয় সুপারমুন এটি। তবে এর আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞদের হিসেব বলছে, এটিই চলতি বছরের সবথেকে বড় সুপারমুন হবে। সেদিক থেকে চাঁদের দিকে নজর থাকবে অনেক আকাশপ্রেমিরই। 

আরও পড়ুন:মৃত বেড়ে ৬৩, উপচে পড়ছে নর্মদা, অম্বিকা, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget