এক্সপ্লোর

Arjun Singh: বৃত্ত সম্পূর্ণ করলেন অর্জুন, ফিরলেন পুরনো সংসারে, এক নজরে সারাদিন

তৃণমূলে ফিরলেন অর্জুন।

1/10
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ছেড়েছিলেন দল। ২০২৪-এর আগেই ফিরে এলেন অর্জুন সিংহ। আর ফিরেই ঘোষণা, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলার ৪২ আসনেই জয়ী হবে।
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ছেড়েছিলেন দল। ২০২৪-এর আগেই ফিরে এলেন অর্জুন সিংহ। আর ফিরেই ঘোষণা, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলার ৪২ আসনেই জয়ী হবে।
2/10
অর্জুনকে নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। তাতে ইতি পড়ল রবিবার। ক্য়ামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে  যোগ দিলেন তিনি।
অর্জুনকে নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। তাতে ইতি পড়ল রবিবার। ক্য়ামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি।
3/10
পাটের দাম নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই শনিবার রাতে ইঙ্গিতপূর্ণ টুইট করেন অর্জুন। আত্ম অহঙ্কারে মগ্ন যারা, তাদের সঙ্গ ছেড়ে ঝড়ের কাছে নৌকা বাঁধার কথা লেখেন।
পাটের দাম নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই শনিবার রাতে ইঙ্গিতপূর্ণ টুইট করেন অর্জুন। আত্ম অহঙ্কারে মগ্ন যারা, তাদের সঙ্গ ছেড়ে ঝড়ের কাছে নৌকা বাঁধার কথা লেখেন।
4/10
তার পরই রবিবার সকাল থেকে চূড়ান্ত তৎপরতা শুরু হয়। কলকাতায় এসে পৌঁছন অর্জুন। জানান, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, শেষ বলে কিছু নেই।
তার পরই রবিবার সকাল থেকে চূড়ান্ত তৎপরতা শুরু হয়। কলকাতায় এসে পৌঁছন অর্জুন। জানান, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, শেষ বলে কিছু নেই।
5/10
আলিপুরের তাজ বেঙ্গল হোটেলে ওঠেন অর্জুন। প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন। সেই সময় ক্যামাক স্ট্রিটে পৌঁছন অভিষেকও। উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের মতামত নেন।
আলিপুরের তাজ বেঙ্গল হোটেলে ওঠেন অর্জুন। প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন। সেই সময় ক্যামাক স্ট্রিটে পৌঁছন অভিষেকও। উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের মতামত নেন।
6/10
এর পর ক্যামাক স্ট্রিটে ডাক পড়ে অর্জুনের। তৃণমূলের পতাকা লাগানো গাড়ি নিয়েই তাজ হোটেল থেকে রওনা দেন তিনি।
এর পর ক্যামাক স্ট্রিটে ডাক পড়ে অর্জুনের। তৃণমূলের পতাকা লাগানো গাড়ি নিয়েই তাজ হোটেল থেকে রওনা দেন তিনি।
7/10
প্রায় এক ঘণ্টা বৈঠকের পর ক্যামাক স্ট্রিটেই তৃণমূলে যোগ দেন অর্জুন। তৃণমূলের পতাকা পরিয়ে তাঁকে দলে স্বাগত জানান অভিষেক। উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকরাও।
প্রায় এক ঘণ্টা বৈঠকের পর ক্যামাক স্ট্রিটেই তৃণমূলে যোগ দেন অর্জুন। তৃণমূলের পতাকা পরিয়ে তাঁকে দলে স্বাগত জানান অভিষেক। উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকরাও।
8/10
অর্জুন ক্যামাক স্ট্রিটে পৌঁছনো মাত্র জগদ্দলে তাঁর বাড়ি এবং বিজেপি-র স্থানীয় কার্যালয় থেকে খুলে ফেলা হয় বিজেপি-র পতাকা, ব্যানার, ফেস্টুন।
অর্জুন ক্যামাক স্ট্রিটে পৌঁছনো মাত্র জগদ্দলে তাঁর বাড়ি এবং বিজেপি-র স্থানীয় কার্যালয় থেকে খুলে ফেলা হয় বিজেপি-র পতাকা, ব্যানার, ফেস্টুন।
9/10
সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পতাকা গলায় নিয়ে অর্জুন ছবি পোস্ট করার পরই জগদ্দলে বিজেপি-র পতাকার জায়গায় তোলা হয় তৃণমূলের পতাকা। সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ব্যারাকপুরের সাংসদ পদটিই এই মুহূর্তে ধরে রেখেছেন অর্জুন।

10/10
অর্জুন জানিয়েছেন, ভুল বোঝাবুঝিতে তৃণমূল ছেড়েছিলেন। এখন ঘরের ছেলে ঘরে ফিরেছেন। অভিষেক জানিয়েছেন, বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন অর্জুন।
অর্জুন জানিয়েছেন, ভুল বোঝাবুঝিতে তৃণমূল ছেড়েছিলেন। এখন ঘরের ছেলে ঘরে ফিরেছেন। অভিষেক জানিয়েছেন, বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন অর্জুন।

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget