পুজোর তথাকথিত জাঁক জমক কম হলেও অত্যন্ত সীমিত সামর্থ্যের মধ্যেও নীতু স্মৃতি সংঘ ক্লাব এবার নিয়েছে নয়া উদ্যোগ।
Written By : ABP Ananda | Updated at : 27 Sep 2025 11:42 PM (IST)
শারদ উৎসবের এবার ছাপ্পান্ন বছর পূর্তি
1/6
এবার ছাপ্পান্ন বছর পূর্তি পালনে বুদ্ধের এর বাণীকেই স্মরণ করলেন নীতু স্মৃতি সংঘ। বরাবরের মতো এবারও তাঁদের থিমের ভাবনা 'মানুষের পুজো'। শিব জ্ঞানে জীব সেবাই তাঁদের পুজোর ভাবনা থাকে।
2/6
দীর্ঘ বহু বছর ধরে শাঁখারী পুকুর সরকারী আবাসনের ক্লাব নীতু স্মৃতি সংঘ ও আবাসিক সংঘ নিজেদের আবাসনের মাঠে যে শারদ উৎসবের আয়োজন করে আসছেন তার এবার ছাপ্পান্ন বছর পূর্তি।
3/6
পুজোর তথাকথিত জাঁক জমক কম হলেও অত্যন্ত সীমিত সামর্থ্যের মধ্যেও নীতু স্মৃতি সংঘ ক্লাব এবার নিয়েছে নয়া উদ্যোগ।
4/6
নিম্ন সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে পক্ষান্তরে মানুষ পুজোর উদ্যোগ গ্রহণ ক'রে এই আলোর উৎসবে তাদের মুখেও হাসি ফোটানোর উদ্যোগ নিলেন ক্লাব কর্তারা।
5/6
এবারের পুজোয় অন্তত তিনশো জন দরিদ্র সাধারণ পরিবারের জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানান হয়েছে। ক্লাব সম্পাদক শ্রী অলোক চৌধুরীর সুযোগ্য নেতৃত্ব এই উদ্যোগ নেওয়া হয়।
6/6
"বুদ্ধং শরণং গচ্ছামি"- এই মন্ত্রেই এবারের আয়োজন ও ভাবনাকে সঙ্গী করে এগিয়ে চলেছে এই ক্লাব।