এক্সপ্লোর

WB Muncipal Poll 2022: মুর্শিদাবাদ সিরাজের জায়গা, একটু গণ্ডগোল না হলে ভাল লাগে? কটাক্ষ অনুব্রত মণ্ডলের

একেবারে শান্তিপূর্ণ ভোট হয়েছে, দাবি অনুব্রত মণ্ডলের

1/11
১০৮টি পুরসভার ভোটে দিনভর উত্তেজনা-ধুন্ধুমার কাণ্ড। বুথে বহিরাগতদের তাণ্ডব, বিরোধীদের মারধর, সাংবাদিকদের আক্রমণ, ছাপ্পা ভোট, এমনকী গুলি চালানোর অভিযোগও উঠল।

2/11
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অবশ্য ভোটে হিংসার অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, দু-একটা ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

3/11
সাংবাদিক বৈঠকে অনুব্রত দাবি করেন, ‘ভোট মানেই তো একটা উৎসব। মুড়ি, আলুরদম, বোঁদে। খুব ভাল ভোট হয়েছে। চ্যালেঞ্জ করে বলেছিলাম, পুরসভার ভোটে কোনও ঝামেলা হবে না। একেবারে শান্তিপূর্ণ ভোট হয়েছে।’

4/11
সাংবাদিক বৈঠকে অনুব্রত আরও বলেন, ‘ভোট শেষ হল, এবার খেলবে। পাঁচটার আগে খেলা উচিত নয়। পাঁচটা বেজে গেছে, এবার হয়তো খেলা শুরু করবে।’

5/11
অনুব্রতর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট। আমার মনে হয়, উন্নয়ন শেষ হয়ে গেছে। নতুন করে আর কোনও উন্নয়ন করার নেই। এবার মানুষ যা বলবে, পুরসভার চেয়ারম্যানরা সেটা করে দেবে।’

6/11
ভোটে হিংসার অভিযোগ খারিজ করে অনুব্রত বলেন, ‘সামান্য কি একটা হয়েছে, ধরলে চলবে। ১০৮টি পুরসভায় দু-একটা ঘটনা দেখলে হবে না। কার দোষ, কে দোষী নয়, না দেখে বলা উচিত নয়। হঠাৎ কাউকে দোষী বলে দেওয়া উচিত নয়।’

7/11
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি আরও বলেন, ‘আমি তো দেখলাম ভাটপাড়া আর কামারহাটি ছাড়া কোথাও গোলমাল হয়নি। সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।’

8/11
মুর্শিদাবাদের ধুলিয়ানে গণ্ডগোল প্রসঙ্গে অনুব্রতর কটাক্ষ, ‘মুর্শিদাবাদে একটু না হলে ভাল লাগবে! জায়গাটার নাম মুর্শিদাবাদ। সিরাজের জায়গা। ওখানে বরাবরই একটা যুদ্ধ-যুদ্ধ ব্যাপার। এখন যেমন যুদ্ধ চলছে, রাশিয়া বনাম ইউক্রেন। মুর্শিদাবাদেও তেমনই তরবারি নিয়ে ব্যাপার ছিল সিরাজের।’

9/11
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বুথ দখলের অভিযোগ করেছেন সাংসদ শিশির অধিকারী। তাঁকে কটাক্ষ করে অনুব্রত বলেছেন, ‘কাঁথিতে শিশিরবাবু বলছেন? বয়সটা কত দেখুন? বয়সে মানুষ অনেক সময় ভুল বলে। শিশিরবাবুর বয়স হয়ে গেছে।’

10/11
বিরোধীদের কটাক্ষ করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি আরও বলেছেন, ‘সুন্দরভাবে ঘুমিয়ে যাওয়া উচিত। চান-টান করে ফ্যান চালিয়ে ঘুমিয়ে যাওয়া উচিত। আমরা কেন ঘুম পাড়াতে যাব? ওরা নিজেরাই ঘুমিয়ে পড়ুক। বাড়িতে লোকজন থাকলে মাথায় হাত বুলিয়ে দেবে।’

11/11
বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, গণতন্ত্র হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গ অনুব্রতর কটাক্ষ, ‘ও পাগলের মতো কথা বলছে। ও নিজেই গণতন্ত্র সম্বন্ধে কিছু জানে না। গণতন্ত্র হত্যা কেমন হল, সেটা তো ত্রিপুরায় দেখাল।’

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget