কভি আলবিদা না কহেনা...। এই গানের সুরস্রষ্টাকে চোখের জলে বিদায় জানাল মুম্বই। সকাল ১০টা নাগাদ জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হয় অন্তিম যাত্রা। ফুলে সাজানো ট্রাকে নিয়ে ডিস্কো কিংয়ের মরদেহের সঙ্গে ছিলেন আত্মীয়-পরিজনেরা।
6/10
সুরের জাদুতে প্রজন্মের পর প্রজন্মকে মাতিয়ে রেখেছিলেন। ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় সুরকার ও গায়ক বাপি লাহিড়ির।
7/10
শেষকৃত্যর আগে হয় পুটোপাঠ । ওঠে হরিবোল ধ্বনি। উচ্চারিত হয় উপনিষদের শ্লোক। মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন পরিবারের সদস্যরা
8/10
অন্তিমযাত্রায় তাঁর মরদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা। তাঁর ছোট্ট ছেলেও দাদুকে হারানোর বেদনায় কাতর।
9/10
বাপি লাহিড়ির চিতায় অগ্নিসংযোগ করেন ছেলে বাপ্পা লাহিড়ি।
10/10
সুরের জাদুতে প্রজন্মের পর প্রজন্মকে মাতিয়ে রেখেছিলেন। এবার তিনিই চলে গেলেন অন্য সুরোলোকে। চোখের জলে শেষ বিদায় জানানো হল ডিস্কো কিংকে।