এক্সপ্লোর

বাচ্চার ধ্যান-জ্ঞান মোবাইল, স্ক্রিনেই কাটে ঘণ্টার পর ঘণ্টা, বারোটা বাজবে স্মৃতিশক্তির? গবেষণায় চাঞ্চল্যকর ফল

স্ক্রিনেই কাটে ঘণ্টার পর ঘণ্টা, বারোটা বাজবে স্মৃতিশক্তির? গবেষণায় চাঞ্চল্যকর ফল

1/10
শিশুদের হাতে  স্মার্টফোন   তুলে দেওয়া কতটা নিরাপদ, তা নিয়ে নানারকম ব্যাখ্যা আছে। তবে এর কুপ্রভাব সম্পর্কে  দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন গবেষকরা। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের নানা দিক থেকে প্রভাবিত করতে পারে ।

2/10
ফ্রান্সের Inserm এবং National University of Singapore-এর গবেষকরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তাঁদের গবেষণায় পরীক্ষা করা হয় শৈশবের নির্দিষ্ট সময়ে বেশি স্ক্রিন ব্যবহার পরবর্তী সময়ে শিশুদের পড়াশোনা এবং স্মৃতিশক্তির উপর কোনও প্রভাব ফেলে কি না।

3/10
গবেষকরা  Growing Up in Singapore Towards healthy Outcomes (GUSTO)   ৫০২ জন শিশুকে পর্যবেক্ষণে রাখে। শিশুরা বিভিন্ন বয়সে  কতটা সময় স্ক্রিন দেখে কাটাচ্ছে, সেই তথ্য সংগ্রহ করা হয়।

4/10
এই গবেষণার বিশেষত্ব হল, গবেষকরা শুধু একটি শিশু  মোট কত ঘণ্টা স্ক্রিন দেখছে, তা দেখেননি। বরং কোন বয়সে শিশু বেশি সময় স্ক্রিন দেখে কাটাচ্ছে,  সেটিও গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করেছেন। মোট ছয়রকম বয়সের শিশুদের স্ক্রিন ব্যবহারের তথ্য খতিয়ে দেখা হয়।

5/10
গবেষণাটি World Journal of Pediatrics-এ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শৈশবের একেবারে প্রথম দিকে বেশি মোবাইল স্ক্রিন দেখে কাটালে, পরবর্তী সময়ে পড়াশোনায় তুলনামূলক খারাপ ফল হতে পারে।  স্মৃতিশক্তি দুর্বল হতে পারে।

6/10
বিশেষ করে ১ বছর বয়সের সময় বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুরা পরবর্তীতে পড়াশোনায় দুর্বল হতে পারে। পারফরম্যান্স তুলনামূলকভাবে খারাপ হওয়ার প্রবণতা দেখা যায়।  একইসঙ্গে তাদের working memory ও দুর্বল হয়ে পড়ে।

7/10
শুধু একেবারে ছোট বয়স নয়,  ৬ বছর বয়সে বেশি স্ক্রিন ব্যবহার করলেও পরবর্তী সময়ে মাথা তুলনামূলক ভাবে কম কাজ করে। মনে রাখার ক্ষমতা কমে।

8/10
তবে গবেষকরা এমনটা বলছেন না যে স্ক্রিন ব্যবহার করলেই শিশুর পড়াশোনা বা স্মৃতিশক্তি খারাপ হবে। বরং অতিরিক্ত সময় স্ক্রিনের সঙ্গে কাটালে এই সমস্যা হতে পারে।

9/10
তবে এর পিছনে আরও কিছু কারণ থাকতে পারে এবং বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।  গবেষকদের মতে,  মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ শৈশবকাল। এছাড়া খেলাধুলা করা, বই পড়া, নিজের মতো করে বিভিন্ন বিষয় নিয়ে ভাবা এবং বাবা-মায়ের সঙ্গে সরাসরি সময় কাটানো দরকার।

10/10
তাই বাবা-মাকে খেয়াল রাখতেই হবে, ছোট শিশুরা যেন অতিরিক্ত সময়  মোবাইলের সামনে না কাটায়।   বাবা-মাকে সচেতন থাকতে হবে।  স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের ব্যবহার পুরোপুরি বন্ধ রাখতে হবে।সেই সঙ্গে খেলাধুলা, বই পড়া এবং পরিবারের সঙ্গে সরাসরি সময় কাটানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ।

আরও জানুন লাইফস্টাইল-এর

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা?  প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Advertisement
Advertisement

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা?  প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget