এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে হাতের কাছেই। সাবান গলবেও না, আবার চলবেও অনেক দিন।
3/11
প্রথমেই মনে রাখা দরকার, জল থেকে দূরে রাখা প্রয়োজন সাবান। শাওয়ারের কাছে বা কলের কাছে সাবান রাখবেন না।
4/11
সাবান মাখলে তা ভিজবেই। এক্ষেত্রে সাবান শুকিয়ে নেওয়া জরুরি। মাখা হয়ে গেলে সাবানটিকে হাওয়া-বাতাস খেলে এমন জায়গায় রাখুন।
5/11
সাবান যেখানে সেখানে ফেলে রাখবেন না। সাবাবের কেস কিনুন। ব্যবহারের পর সেই প্লাস্টিক বা স্টিলের কেসেই সাবান রাখুন। কেসের নীচে দিয়ে জল বেরনোর জায়গায় থাকে।
6/11
সাবান পাতলা হয়ে ভেঙেও যায়। সেই টুকরোগুলি তুলতে অসুবিধা হয়। বাজারে সোপ সেভিং পাউচ পাওয়া যায়, যা তৈরি জাল দিয়ে। টুকরোগুলি ওই পাউচের মধ্যে জমা করুন। অনেকগুলি জমে গেলে জাল-সহ গায়ে ঘষে স্নান করুন। আলাদা করে সাবান মেখে, ফের জালি দিয়ে ঘষতে হবে না।
7/11
সরাসরি সাবান জলে ভিজিয়ে গায়ে ঘষার চেয়ে, লুফায় সাবান লাগিয়ে নিন। তার পর গায়ে ঘষে নিন। এতে সাবানের ক্ষয় কম হবে।