Study Methods: দরজায় কড়া নাড়ছে পরীক্ষা, নাওয়া-খাওয়া ভুলে সারাদিন বইয়ের সামনে বসে থাকা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বই-খাতা নিয়ে বসে থাকার পরও মনে হয় না যে প্রস্তুতি ঠিকঠাক হল না?
Written By : ABP Ananda | Updated at : 01 Nov 2022 11:34 PM (IST)
লেখাপড়ার সহজ কৌশল
1/8
দরজায় কড়া নাড়ছে পরীক্ষা, নাওয়া-খাওয়া ভুলে সারাদিন বইয়ের সামনে বসে থাকা। ছাত্রছাত্রীদের জীবনে বড় চেনা ছবি।
2/8
কিন্তু ঘণ্টার পর ঘণ্টা এমন ভাবে বই-খাতা নিয়ে বসে থাকার পরও কি মনে হয় না যে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হল না?
3/8
সেক্ষেত্রে লেখাপড়ার জন্য অন্য কোনও পথ ট্রাই করবেন নাকি? মনোবিদদের অনেকেই, এই ধরনের কৌশলের পরামর্শ দিয়ে আসছেন।
4/8
যেমন ধরুন 'স্পেসড লার্নিং'। যে অংশটি আপনার পড়া হয়ে গিয়েছে, নির্দিষ্ট সময় অন্তর সেটি নিয়ে আবার চর্চা করা। তবে খেয়াল রাখতে হবে, সময়ের ব্যবধান যেন বাড়তে থাকে।
5/8
মূল লক্ষ্য একটাই। যা পড়েছেন সেটা আরও ঝালিয়ে নেওয়া। তাই সেই অনুযায়ী একটা নির্ঘণ্টও বানিয়ে রেখে দিন।
6/8
শুধু গড়গড় করে পড়ে গেলে কতটা তা স্মরণে রইল, না-ই খেয়াল থাকতে পারে। তাই মাঝেমধ্যেই আগের পাঠ্যসূচি মনে করার চেষ্টা করুন।
7/8
এছাড়াও মনে রাখার বেশ কিছু টিপস রয়েছে। সেগুলির জন্য কোনও মনোবিদ বা এডুকেশন কাউন্সেলরের পরামর্শ নিতে পারেন।
8/8
মূল কথা একটাই। লেখাপড়া মানে শুধু রাতদিন এক করে বইয়ের সামনে বসে থাকা নয়। বরং সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করে যা শিখছি, তা মনে রাখা। তার সহজ উপায় নাগালেই রয়েছে।