এক্সপ্লোর

Roman Emperor Nero: রোম যখন পুড়ছিল, বেহালা বাজাচ্ছিলেন সম্রাট নিরো? আসল সত্য কী

Historical Facts: যা কিছু রটে, সবটুকু সত্য হয় না অনেক সময়। ইতিহাস কী বলছে? ছবি: ব্রিটিশ মিউজিয়াম।

ছবি: ব্রিটিশ মিউজিয়াম।

1/12
সাজানো গোছানো রোম সাম্রাজ্য যখন পুড়ে ছাই হচ্ছিল, সম্রাট নিরো সেই সময় বেহালা বাজাতে মগ্ন ছিলেন বলে কথিত রয়েছে। অত্যাচারী শাসকের চরিত্র বোঝাতে আজও এই উপমা ব্যবহৃত হয়। কিন্তু রোম যখন পুড়ছিল, সত্যিই কি বেহালা বাজাতে মত্ত ছিলেন নিরো?

2/12
অতীতের ঘটনাবলীর রেকর্ডই ইতিহাস হিসেবে গন্য হয়। সোজাসাপটা ইতিহাস পছন্দ না হলে, চর্চা, গুঞ্জনকে সেই ইতিহাসের সঙ্গে মিশিয়ে দেন কেউ কেউ। লোকমুখে সেই বিকৃত ইতিহাসই চাউর হতে থাকে, যা যাচাই করাও সম্ভব হয় না সকলের পক্ষে।

3/12
ব্যক্তিগত ভাবনা, গুঞ্জন ইতিহাসের সঙ্গে মিশে গিয়ে নিরোকেও তেমনই রোমের কুখ্যাত সম্রাটে পরিণত করেছে। কিন্তু যা কিছু রটে, তার সবটুকু সবসময় সত্যও হয় না। নিরোর ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য বলে মত ইতিহাসবিদদের একাংশের।

4/12
৩৭ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর জন্ম নিরোর। রোমের পঞ্চম সম্রাট ছিলেন তিনি। নিরোর যখন ২ বছর বয়স, তাঁর মা আগ্রিপিনা দ্য ইয়াঙ্গারকে নির্বাসনে পাঠান সম্রাট কালিগিউলা। তিন বছর বয়সে নিরোর বাবা মারা গেলে আত্মীয়ার দেখভালে বেড়ে ওঠেন নিরো।

5/12
৪১ খ্রিস্টাব্দে কালিগিউলা খুন হলে, ক্লদিয়াস সিংহাসনে বসেন। আবারও মায়ের সঙ্গে মিল হয় নিরোর। আগ্রিপিনা ক্লদিয়াসকে বিয়ে করেন। আপন সন্তানকে বাদ দিয়ে নিরোকে সিংহাসনের উত্তরাধিকার ঘোষণা করেন ক্লদিয়াস। ৫৪ খ্রিস্টাব্দে, মাত্র ১৬ বছর বয়সে সিংহাসনে উপবীষ্ট হন নিরো। তাঁর শাসনকাল যদিও স্বল্পকালই স্থায়ী হয়েছিল। ৬৮ খ্রিস্টাব্দে, মাত্র ৩০ বছর বয়সে আত্মঘাতী হন নিরো।

6/12
নিরোর মা আগ্রিপিনা এবং নিজের দুই স্ত্রীকে হত্যা করেন, শুধুমাত্র গানবাজনা, শিল্প নিয়ে ব্যস্ত থাকতেন, রাজপাটের দিকে চোখও দিতেন না বলে যা শোনা যায়, তা নিন্দুকদের হাতে রচিত বলে মত ইতিহাসবিদদের একাংশের।  প্রত্নতত্ত্ববিদ ফ্রাঞ্চেসকা বোলোনা এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রফেসর এমিরেটাস হারল্ড ড্রেকের মতে, গোটা পৃথিবীর সামনে নিরোকে খলনায়ক হিসেবে তুলে ধরেন তাঁর বিরোধীরা।

7/12
ইতিহাস ঘাঁটলে জানা যায়, ৬৪ খ্রিস্টাব্দে আন্তিয়ামে (অধুনা ইতালির আঞ্জিও) ছুটি কাটাচ্ছিলেন নিরো। সেখানেই রোমে আগুন লেগেছে বলে জানতে পারেন। সেই বিধ্বংসী আগুনে রোমের ১৪টি জেলার মধ্যে ১০টি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ১০ লক্ষ মানুষ সর্বস্ব হারিয়ে রাস্তায় এসে দাঁড়ান।

8/12
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই রোমে ফিরে যান নিরো।  জরুরি ভিত্তিতে গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেন, খাবার, পানীয়, ত্রাণসামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ড্রেক জানিয়েছেন, এমনকি নিজের প্রাসাদের দরজাও ক্ষতিগ্রস্তদের জন্য খুলে দেন নিরো। তাঁর বাগানে তাঁবু খাটিয়ে আশ্রয় নেন অনেকেই।

9/12
আগুন লাগার সময় যেহেতু রোমে উপস্থিত ছিলেন না নিরো এবং সঙ্গীতের প্রতি যেহেতু আসক্তি ছিল তাঁর, তাই 'রোম যখন জ্বলছে, নিরো বেহালা বাজাচ্ছিলেন' এই বুলি ছড়িয়ে পড়ে। আসলে নিরোকে খলনায়কে পরিণত করতেই এই বাক্যের ব্যবহার শুরু বলে মত ড্রেকের।

10/12
ড্রেক জানিয়েছেন, আসলে সঙ্গীতের অনুরাগী ছিলেন নিরো। সুখ-দুঃখ, সবেতেই সঙ্গীতের মধ্যে আশ্রয় খুঁজতেন। হাজার চেষ্টা করেও যখন আগুন নেভানো সম্ভব হয়নি, একেবারে ভেঙে পড়েন নিরো। গ্রিসের ট্রয়ের সঙ্গে রোমের দুর্দশার তুলনা করেন তিনি। নতুন করে রোমকে গড়ে তুলবেন কী করে, সেই চিন্তায় বিহ্বল হয়ে পড়েন। সেই সময় সঙ্গীতের মধ্যেই সান্ত্বনা খুঁজেছিলেন, যা পরবর্তীতে তাঁকে খাটো করার অস্ত্র হয়ে দাঁড়ায়।

11/12
শুধু তাই নয়, ইতিহাসবিদদের মতে, রোম যখন আগুনে পুড়ছিল, সেই সময় বেহালার আবিষ্কারও হয়নি। তারও প্রায় ১০০০ বছর পর বেহালার আবির্ভাব ঘটে। হতে পারে অন্য কোনও গ্রিক বাদ্যযন্ত্র কিথারা বাজিয়ে শোক ভোলার চেষ্টা করছিলন তিনি। দুঃখের সময় সঙ্গীতের মধ্যে আশ্রয় খোঁজার এমন নিদর্শন ইতিহাসে ভূরি ভূরি রয়েছে।

12/12
ড্রেক জানিয়েছেন, রোম পুড়ে ছাই হয়ে যাওয়ার পর ক্ষতিপূরণের ঘোষণা করেন নিরো, যাতে ধ্বংসস্তূপের মধ্যে আবারও নির্মাণ খাড়া করা সম্ভব হয়। কাঠের পরিবর্তে পাথরের বাড়ি তৈরির নিদান দেন তিনি। রাস্তাঘাট আরও চওড়া করেন। শহরের গলিতে গলিতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন নিরো। তাও কেন নিরোকে খলনায়ক হিসেবে দেখানো হয়? এর জবাবও দিয়েছেন ড্রেক। তাঁর মতে, নির সম্পর্কে সিংহভাগ তথ্যই এসেছে খ্রিস্টানদের বহাত ধরে। তাঁদের সঙ্গে শত্রুতার সম্পর্ক ছিল নিরোর। তাই যত খারাপ কাজই করে থাকুন না কেন নিরো, রোমকে ধ্বংস হতে দেখে তিনি মোটেই বেহালা বাজাতে মত্ত ছিলেন না বলে মত ইতিহাসবিদদের।

আরও জানুন খবর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Cyclone Arnab: শক্তি কমাচ্ছে 'অর্ণব', আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে
শক্তি কমাচ্ছে 'অর্ণব', আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Cyclone Arnab Update: গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে

Hooghly News: উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা?  প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget