এক্সপ্লোর

Upcoming WhatsApp Features: ইউজারদের সুবিধার জন্য দু'টি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, কী কী ফিচার আসছে?

WhatsApp: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ প্রায়ই নিত্যনতুন ফিচার চালু করে। এবার কী কী ফিচার আসতে চলেছে, একনজরে দেখে নেওয়া যাক।

প্রতীকী ছবি

1/10
হোয়াটসঅ্যাপের স্টেটাস ফেসবুকে শেয়ার করার সুবিধা অনেক আগেই চালু হয়েছে। এবার আসছে নতুন একটি ফিচার। শোনা যাচ্ছে, ইউজাররা এবার হোয়াটসঅ্যাপের স্টেটাস ইন্সটাগ্রামে শেয়ার করার সুবিধাও পাবেন।

2/10
এই নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কাজকর্ম শুরু করেছে। হোয়াটসঅ্যাপ স্টেটাস ইন্সটাগ্রামে শেয়ার করার সুবিধা যে চালু হবে একথা আগেই শোনা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় ইউজারদের অভিজ্ঞতা যাতে আগামী দিনে আরও ভাল হয় সেই জন্যই আসছে নতুন ফিচার।

3/10
জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে ইতিমধ্যেই এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। অতএব হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে হয়তো আর বেশি দেরি নেই। আইওএস ভার্সানে ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে এই ফিচার।

4/10
একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে, ইউজারদের একটি ক্রস পোস্টিং ফাংশন অ্যাক্টিভেট করতে হবে। তাহলেই হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে।

5/10
এক্ষেত্রে উল্লেখ্য, এই ক্রস পোস্টিং ফাংশন কিন্তু ইন-অ্যাক্টিভ থাকবে প্রাথমিক ভাবে। ইউজারদের ম্যানুয়ালি এই ফিচার চালু বা অ্যাক্টিভেট করতে হবে। তবেই হোয়াটসঅ্যাপের স্টেটাস সরাসরি শেয়ার করা সম্ভব হবে ইন্সটাগ্রাম স্টোরিতে।

6/10
হোয়াটসঅ্যাপের কোন স্টেটাস ইউজার তাঁদের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করতে চান, কোনটা চান না, সেই নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভাবে থাকবে ইউজারদের হাতেই। হোয়াটসঅ্যাপ স্টেটাসে ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার হওয়ার পর সেটা কে দেখতে পাবেন এবং কারা পাবেন না, সেটাও ঠিক করতে পারবেন ইউজার।

7/10
বিভিন্ন ধরনের কাজের জিনিস আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদানপ্রদান করে থাকি। হোয়াটসঅ্যাপে অনেক ইউজারই বিভিন্ন দরকারি ডকুমেন্ট পাঠান অন্য ইউজারকে।

8/10
এখন যে ফিচার রয়েছে, সেক্ষেত্রে আপনি ডাউনলোড না করলে এই ডকুমেন্ট দেখতে পাবেন না। কিন্তু শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা এমন একটি নতুন ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে যার সাহায্যে ইউজাররা ডকুমেন্ট ডাউনলোড না করেও দেখতে পাবেন সেখানে কী রয়েছে।

9/10
হোয়াটসঅ্যাপ থেকে ডকুমেন্ট ডাউনলোড করলে তা ফোনে সেভ হয় এবং তার ফলে ফোনের স্টোরেজ, মেমোরি কমতে থাকে ক্রমশ। বেশি ডকুমেন্ট ফোনে থাকলে ডিভাইস স্লো হয়ে যেতে পারে। এইসব সমস্যা এড়ানোর জন্যই আসছে নয়া ফিচার।

10/10
বোঝা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে ডকুমেন্ট পাঠানোর সময় একটা প্রিভিউ দেখতে পাবেন ইউজাররা। অর্থাৎ কাউকে ডকুমেন্ট পাঠানো সময় ছোট্ট একটা ছবি দেখা যাবে। ডকুমেন্ট খুলে দেখার আগে পর্যন্ত এই ছবি থাকবে। বিশেষ করে ছবি এবং ভিডিও ডকুমেন্ট করে পাঠালে অর্থাৎ ডকুমেন্ট ফরম্যাটে পাঠালে ইউজাররা এই প্রিভিউ ফিচারের সুবিধা বেশি করে বুঝতে পারবেন।

আরও জানুন প্রযুক্তি

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget