ধারাবাহিকভাবে রান করে চলেছেন বিরাট। তিনি নিজে পারফর্ম করে ভারতীয় দলকে সাফল্য এনে দিচ্ছেন। বিরাটের এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজ জিততে চলেছে ভারত
2/6
শনিবার টেস্টে ১৫-তম শতরান করেছিলেন বিরাট। রবিবার সেই শতরান পরিণত হল দ্বিশতরানে
3/6
এ বছর টেস্টে এক হাজারের বেশি রান করে ফেলেছেন বিরাট। টেস্টে তাঁর মোট রান চার হাজার ছাড়িয়ে গিয়েছে
4/6
পরপর তিনটি সিরিজে দ্বিশতরান করলেন বিরাট। তাঁর আগে কোনও অধিনায়ক এই রেকর্ড গড়তে পারেননি
5/6
টেস্টে এটি বিরাটের তৃতীয় দ্বিশতরান। এই ইনিংসেই তিনি টেস্ট জীবনের সর্বোচ্চ রানও করেছেন
6/6
রবিবাসরীয় ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি