রান্নাঘরে আরশোলার উপদ্রব? একটা পাত্রে সমান পরিমাণ বেকিং সোডা ও চিনি মিশিয়ে রাখুন। চিনি খেতে আরশোলা আসবে, কিন্তু বেকিং সোডায় দমবন্ধ হয়ে মারা যাবে।
2/12
চিনি ত্বক এক্সফোলিয়েট করতে দারুণ ভাল কাজ করে। অলিভ অয়েল বা পাকা কলার সঙ্গে চিনি মিশিয়ে মিনিট কুড়ি সারা শরীরে রাখতে হবে। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন ত্বক। দেখবেন ত্বক ঝকঝক করছে।
3/12
চিনির বহু গুন, ভ্যাক্সিনেশনের আগে শিশুকে চিনির জল খাইয়ে নিয়ে গেলে তুলনামূলক ভাবে যন্ত্রণা কম হয়
4/12
ফুলদানিতে ফুল সাজানোর সময় হালকা গরম জলে ৩ চা চামচ চিনি ও ২ টেবিল চামচ সাদা ভিনিগার মিশিয়ে রাখুন। এতে ফুল বেশি দিন তরতাজা থাকবে।
5/12
যদি জামা কাপড় থেকে কোনও দাগ উঠতে না চায় তাহলে গরম জল ও চিনির ঘন পেস্ট তৈরি করে নিন। দাগের ওপর লাগিয়ে রাখুন ১ ঘণ্টা, কাচার পর দেখবেন দাগ উঠে গেছে।
6/12
সকালে লাগানো লিপস্টিক সারাদিন রাখতে চাইলে, লিপস্টিক লাগানোর পর কয়েক দানা চিনি লাগিয়ে নিন। তারপর কিছুক্ষণ রেখে জিভ দিয়ে চেটে খেয়ে ফেলুন। এতে লিপস্টিক অনেক বেশি সময় থাকবে ঠোঁটে।
7/12
চিনির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফাটা ঠোঁটে লাগান। ঠোঁট পেলব হবে
8/12
সার হিসেবে দারুণ ভাল কাজ করে চিনি।
9/12
মিক্সার-গ্রাইন্ডার পরিষ্কার করা বেশ কঠিন। চিনি দিয়ে চালিয়ে দিন গ্রাইন্ডার। তারপর ভাল করে ধুয়ে মুছে নিন।
10/12
কেক বা কুকিজ এয়ারটাইট কৌটোয় রাখলে, কয়েকটা সুগরা কিউব রাখুন তারসঙ্গে। এতে বেশি দিন ফ্রেশ থাকবে কেক, কুকিজ।
11/12
খুব গরম চায়ে চুমুক দিয়ে জিভ পুড়ে গেলে বা জিভে কামড় পড়ে গেলে, চিনি লাগালে আরাম লাগে
12/12
খুব মশলাদার খাবার খেলে ঝাল লেগে মুখ, গলা জ্বালা করে। এই সময় জলের বদলে এক চামচ চিনি খেলে আরাম পাওয়া যায়