এক্সপ্লোর

Bhai Dooj 2023: কেন ভাইফোঁটার ছড়ায় আসে যম-যমুনার নাম? কেমন তাঁদের সম্পর্ক?

Bhai Dooj 2023: কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা পালনের সঙ্গে যম ও যমুনার কী সম্পর্ক ?

কলকাতা : ভাই ও বোনের অটুট বন্ধনের উদযাপন ভাই-ফোঁটা ( Bhai Dooj 2023 )। অমাবস্যার পর প্রতিপদ তিথি পড়লেই শুরু হয়ে যায় ভাইফোঁটা দেওয়া। কেউ ভাইফোঁটা দেন প্রতিপদে, কেউ ফোঁটা ( Bhai phonta 2023 )দেন দ্বিতীয়ায়। রীতিনীতি পরিবার অনুযায়ী আলাদা হলেও প্রার্থনায় কিন্তু মিলেমিশে একাকার গোটা দেশ। কেউ বলেন  ভাইদুজ, কেউ ভাই ফোঁটা, কেউ ভ্রাতৃদ্বিতীয়া, কিন্তু উদ্দেশ্য তো একটাই। ভাইয়ের মঙ্গলকামনা। জীবনের সব কাঁটা দূর করে, যমের দুয়ারে কাঁটা পুঁতে, ভাইয়ের সুস্থ দীর্ঘায়ু কামনা করা। 

পুরাণে ভাইফোঁটা সংক্রান্ত নানা কাহিনি লোকমুখে ফেরে।  তার মধ্যে যম ও যমুনার গল্পটিই সর্বাধিক প্রচলিত। ভগবান সূর্য ও তাঁর স্ত্রী সন্ধ্যার সন্তান ধর্মরাজ যম ও যমুনা। কিন্তু ভগবান সূর্যের তেজ সহ্য করতে পারেন না তাঁর স্ত্রী সন্ধ্যা। তাই তিনি তাঁর সন্তান যমরাজ ও যমুনাকে ছেড়ে পিতৃগৃহে চলে যান। তিনি নিজের জায়গায় তাঁর প্রতিকৃতি ছায়াকে ভগবান সূর্যের কাছে রেখে যান। 

যমরাজ ও যমুনা তো ছায়ার সন্তান নন। তাই তাঁরা ছিলেন মায়ের আদর থেকে বঞ্চিত । কিন্তু ভাইবোনের মধ্যে বড় মিল। যম খুবই স্নেহ করতেন যমুনাকে। এরপর যমুনারও বিয়ে হয়ে যায়। তারপর কার্তিক অমাবস্যার পর দ্বিতীয়ার দিন  যমরাজ বোনের ডাকে  তাঁর বাড়িতে পৌঁছন। ভাই আসায় খুশিতে ডগমগ হয়ে ওঠেন যমুনা। তিনি ভাইকে খুবই আদর আপ্যায়ন করেন। যমরাজকে ফোঁটা দিয়ে পুজো করেন। তারপর থেকে কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা পালন করা হয়। 

আরও পড়ুন : শনির দয়া থাকবে এই ৩ রাশির উপর 

ভাইফোঁটার দিন-ক্ষণ

  • ২০২৩ সালে, ভাইফোঁটা উৎসব ১৪ এবং ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার ধরে পালিত হচ্ছে।
  • ২০২৩ সালে, ভাইফোঁটা অর্থাৎ দ্বিতীয়া তিথি ১৪ নভেম্বর দুপুর ২টা বেজে ৩৬ মিনিট থেকে শুরু হয়েছে এবং ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত চলবে। অর্থাৎ ২ দিন ধরে ভাইফোঁটা উৎসব পালনের তিথি রয়েছে।
  • ২ দিনই ভাইফোঁটা দেওয়া যাবে। যদি ১৪ নভেম্বর ফোঁটা দিতে না পারেন, তাহলে পরেরদিন অর্থাৎ আজ ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়া যাবে। 

ভাইফোঁটার প্রার্থনা মন্ত্র 

ভাইফোঁটায় সব বোনেদের বাঁ-হাতের কঁড়ে আঙুলে ফোঁটা দিতে হয়। দই বা চন্জনের ফোঁটা দেওয়ার রীতিই সবথেকে বেশি। সেই সময় বলতে হয় - 
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়ল কাঁটা/ যমুনা দেয় যমকে ফোঁটা/ আমি দিই আমার ভাইকে ফোঁটা।’’              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget