এক্সপ্লোর

Bipodtarini Puja: বিপত্তারিণী পুজোর দিন কোন কাজ করতে নেই? কী করলে পড়বেন বিপদে

Bipodtarini: আগামী ৯ জুলাই বিপত্তারিণী পুজো করবেন অনেকে। তার আগে জেনে নিন পরিবার ও সন্তানের মঙ্গলের জন্য করা এই পুজোর দিন কী কী করতে নেই।

কলকাতা: পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বিপত্তারিণী পুজো (Bipodtarini Puja) করেন বাড়ির মহিলারা। ধর্মীয় বিশ্বাস, এই পুজোয় মা আদ্যাশক্তিকে সন্তুষ্ট করতে পারলে নাকি সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া। তাই শহর কিংবা গ্রামে আজও বিপত্তারিণী পুজো করতে দেখা যায় বাড়ির মহিলাদের। বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পুজোর প্রচলন হলেও কিছু এমন কাজ রয়েছে যেগুলো করলে কমার বদলে বাডবে সমস্যা। এমনটাই মনে করেন ধর্মগুরু বা জ্যোতিষীরা।

তাঁদের কথায়, পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় করা এই পুজোর সময় কিছু নিয়মনীতি মানতে হয়। না হলে মারাত্মক বিপদ হতে পারে। আসুন জেনে নিন কী কী কাজ করতে নেই মা বিপত্তারিণীর পুজোর সময়। শাস্ত্র মতে, বিপতারিণী পুজো যদি করেন তাহলে তার আগের দিন নিরামিষ খাবার খেতে হবে। কোনওভাবেই আমিষ কোনও খাবার মুখে দেওয়া যাবে না।

আরও পড়ুন: Food Habits: উপোসের সময় কেন পেঁয়াজ-রসুন খেতে বারণ করা হয়? নেপথ্যে কী কারণ?

সাধারণত মহিলারা এই পুজোয় অংশ নিলেও নিয়ম পালন করতে পারেন বাড়ির পুরুষ সদস্যরা। তাই পুজোর দিন তাঁরাও চাল ও গমের কোনও খাবার খাওয়া খেতে বিরত থাকবেন। এই দিন কাউকে খারাপ বা কটূ কথা বলতে বারবার নিষেধ করা হয়েছে। বাড়ির কোনও মহিলাকে খারাপ কথা বা অপমান করতে বারণ করা হয়েছে বারবার। এই দিন সমস্ত প্রকার নেশা থেকে দূরে থাকার পাশাপাশি চেঁচিয়ে কথা বলতেও বারণ করা হয়েছে। বিশ্বাস করা হয় এই দিন চিনি ধার দিলে শুক্র দুর্বল হয়। তাই কাউকে চিনি ধার দেবেন না বিপত্তারিণী পুজোর দিন।  এমনকী পুজোর সময় কথা বললেও মা অসন্তুষ্ট হন বলে বিশ্বাস।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছর সোজা আর উল্টো রথের মাঝখানে শনি ও মঙ্গলবারে সাধারণত মা বিপত্তারিণীর পুজো করা হয়ে থাকে। এই বছর বিপত্তারিণী পুজো হবে আগামী ৯ জুলাই শনিবার। তার আগে কী কী করতে নেই তা জেনে সঠিক নিয়ম মেনে পুজো করলে সন্তুষ্ট হন দেবী।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kamakhya Temple: অম্বুবাচীতে বন্ধ মন্দিরের দরজা, মেলা দেখতেই ভক্তদের ঢল কামাখ্যায়, কড়া বিধি জারি প্রশাসনের

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget