এক্সপ্লোর

Kamakhya Temple: অম্বুবাচীতে বন্ধ মন্দিরের দরজা, মেলা দেখতেই ভক্তদের ঢল কামাখ্যায়, কড়া বিধি জারি প্রশাসনের

Ambubachi Mela : ৫১ পীঠের অন্যতম এই পীঠে মা পূজিতা হন দশমহাবিদ্যা রূপে। অম্বুবাচীর সময় ৩দিন বন্ধ থাকে মন্দিরের দরজা। তারপর মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য।

গুয়াহাটি : অম্বুবাচী। ঋতুমতী হয় ধরিত্রী। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, এই সময় সব দেবীরাই রজস্বঃলা হন। তাই এ সময় তিনদিন বন্ধ থাকে মন্দির। দেবীর মুখ থাকে কাপড়ে ঢাকা। এই সময় বর্ণাঢ্য মেলা হয় গুয়াহাটির সতীপীঠে। যদিও ভক্তদের জন্য এ সময় বন্ধ রাখা হয় কামাখ্যা মন্দির। 

অম্বুবাচী শেষে তিন দিন পর রীতি মেনে খোলা হয় মন্দিরের দরজা। এই উপলক্ষ্যে মন্দির ও চত্বর সাজানো হয়েছে কয়েক হাজার প্রদীপ দিয়ে। আলোর মালায় সেজে উঠেছে গোটা এলাকা। ৫১ পীঠের অন্যতম এই পীঠে মা পূজিতা হন দশমহাবিদ্যা রূপে। অম্বুবাচীর সময় ৩দিন বন্ধ থাকে মন্দিরের দরজা। তারপর মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এখানে ভক্তদের হাতে তুলে দেওয়া হয় মায়ের প্রসাদী কাপড়। মনে করা হয়, এটি মায়ের ঋতুস্রাবকালীন রক্তে ভেজা কাপড়। 

এবারও কামাখ্যা মন্দিরে নেমেছে ভক্তদের ঢল। প্রতিবছর সাধারণ মানুষের সঙ্গে বহু ভিআইপিদেরও সমাগম হয় মেলায়। তাই থাকে বিশেষ ব্যবস্থা । তবে এবারে কামাখ্যায় পালন করা হচ্ছে বিশেষ নিয়ম। 

এ বছর অম্বুবাচী মেলা  চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা সুনিশ্চিত করার জন্য, জেলা প্রশাসন বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন - 
- এবার এ সময় কোনও ভিআইপি পাস ইস্যু করা যাবে না। ভিআইপিদেরও  সবার মতোই লাইনে দাঁড়াতে হবে।
- রাতে কামাখ্যার আশেপাশে ও পাণ্ডুঘাট থেকে রাস্তা বন্ধ থাকবে।
- কামাখ্যা গেট থেকে ফেরি সার্ভিস ও যানবাহন চলাচল বন্ধ রাখা হচ্ছে এই সময়টা। শুধুমাত্র পাণ্ডু থেকে কামাখ্যা রুটে সীমিত ফেরি পরিষেবা মিলবে। 
- যে কোনও সংগঠন এসে খাবার বা জল বিতরণ করতে পারবে না।
- মন্দিরের কাছে এবং পাণ্ডু নদীর ঘাটে ক্যাম্পের সুবিধা রাখা হয়েছে। তবে ক্যাম্পে কোনও খাবার বা বাসনকোসন আনা যাবে না।  
প্রাচীন ভারতের প্রাগজ্যোতিষপুরই হল আজকের কামাখ্যা। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর ৩ শিখরের ওপর দেবী কামাখ্যার অধিষ্ঠান। গোটা নীলাচল পর্বতজুড়ে ছড়িয়ে রয়েছে দশমহাবিদ্যার মন্দির। ‘কামেশ্বরীং যোনিরূপাং মহামায়াং জগন্ময়ীম’ তন্ত্রে কামাখ্যা মন্দির তৈরি নিয়েও নানা মত আছে।   
আরও পড়ুন : 

দেড়মণ দুধ ও ২২ ঘড়া গঙ্গাজলে জগন্নাথদেবের স্নান, ৬২৮ তম বর্ষে উৎসবমুখর মাহেশ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।               

আরও পড়ুন: 

NET-এর প্রশ্ন ফাঁসে কেন উঠে আসছে টেলিগ্রাম, ডার্কওয়েবের নাম? কেন অপরাধীদের পছন্দের তালিকায় এই ২ প্ল্যাটফর্ম?

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget