এক্সপ্লোর

Ayodhya Ram Temple: 'রাষ্ট্র-পরিচালিত রাজনৈতিক অনুষ্ঠান', অযোধ্যা রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবে না এই দলও

PM Modi: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠান ঘিরে বিশাল আবেগ তৈরি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। নজর কেড়েছে বিশ্বেরও

নয়াদিল্লি : অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার (Ayodhya Ram Lalla Pran Pratistha) অনুষ্ঠানে যোগ দেবে না সিপিআই। শুক্রবার একথা জানিয়ে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা। তাঁর মতে, এটি রাষ্ট্র-পরিচালিত একটি রাজনৈতিক অনুষ্ঠান যা ভোটের কারণে যৌথভাবে আয়োজন করেছে বিজেপি ও আরএসএস।

আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠান ঘিরে বিশাল আবেগ তৈরি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। নজর কেড়েছে বিশ্বেরও। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন দেশ-বিদেশের বহু ভিভিআইপি অতিথি। যদিও এহেন অনুষ্ঠানে তাঁর দল যোগ দেবে না বলেন জানিয়ে দিলেন ডি রাজা। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, "আমাদের দল প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দেবে না। এটি রাষ্ট্রপরিচালিত রাজনৈতিক অনুষ্ঠান। যা যৌথভাবে আয়োজন করেছে বিজেপি ও আরএসএস । যা গোটা বিশ্বের সব দেশ জানে। ভোটে লাভের জন্য যৌথভাবে এটাকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করেছে বিজেপি ও আরএসএস।"

তাঁর সংযোজন, "সংবিধানে এটা স্পষ্ট লেখা আছে যে ভারতকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র থাকতে হবে। সব ধর্মের প্রতি নিরপেক্ষ থাকতে হবে ভারত দেশকে। পরোক্ষভাবে, কোনও নির্দিষ্ট ধর্মকে কার্যত সরকারি ধর্মের মর্যাদা দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া উচিত নয়। কিন্তু এখানে, আমরা যা প্রত্যক্ষ করছি তা হল প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং তাঁর সঙ্গে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আরএসএস-এর প্রধান।"

এদিকে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে চাহিদা বাড়ছে ভগবান রাম ও হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকার। ২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হবে অযোধ্যাকে। তাই আগেভাগেই রাম লালা দর্শনে আশ-পাশের জেলা থেকে আসছেন বহু ভক্ত। সঙ্গে সারছেন বিকিকিনিও। নানা পণ্যদ্রব্যের পাশাপাশি সেই তালিকাতেই থাকছে রাম-হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা। আর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই কার্যত ধর্মীয় আবেগে ভাসছে এই মন্দির-শহর। স্থানীয়দের কথায়, "অযোধ্যা রামময় হয়ে উঠছে।" 

স্থানীয় দোকানদাররা বলছেন, ভগবান রাম, আসন্ন রাম মন্দির, জয় শ্রী রাম লেখা স্লোগান ও হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন চারচাকা গাড়িতেও। কাজেই এইসব পতাকার চাহিদাও বাড়ছে।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget