এক্সপ্লোর

Durga Puja 2023 : ১৬ জন মহিলা পুরোহিতের উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ, খুঁটিপুজোয় উৎসবের সূচনা ৬৬ পল্লিতে

Durga Puja 2023 66 Pally : এ বছরও মহিলা পুরোহিতরাই মাতৃবন্দনা করছেন  ৬৬ পল্লির মণ্ডপে। রবিবার তারই শুভ সূচনা হল খুঁটিপুজোর মাধ্যমে। 

‘মায়ের হাতে মায়ের আবাহন।’ এই ভাবনায় ভর করে ২০২১ সালে  শারদ-উত্‍সবের আয়োজন করেছিল কলকাতার ৬৬ পল্লি। মহিলারা দুর্গা পুজো (Durga Puja) পরিচালনা করছেন, এমন নজির ছিল বহু। মহিলা থিম শিল্পীর সংখ্যাও কম ছিল না। পুরুষদের আধিপত্য ভেঙে ঢাকও বাজান এখন মহিলা ঢাকীর দল। কিন্তু সেভাবে পৌরহিত্য করতে দেখা যায়নি মহিলা পুরোহিতদের। ২০২১ সালে এই ট্রেন্ড শুরু করে ৬৬ পল্লি। সেই ট্র্যাডিশন বজায় রেখে এ বছরও মহিলা পুরোহিতরাই মাতৃবন্দনা করছেন  ৬৬ পল্লির মণ্ডপে। রবিবার তারই শুভ সূচনা হল খুঁটিপুজোর মাধ্যমে। 

পুজো উদ্যোক্তা প্রদ্যুম্ন মুখোপাধ্যায় জানালেন এবার পুজোর থিম (Durga Puja Theme), 'দুর্গার মাটি,মাটির দুর্গা'। এবার ৬৬ পল্লির মণ্ডপে মাতৃরূপকল্পে পার্বতী দাস বাউল। পৌরহিত্যে নন্দিনী ভৌমিকের নেতৃত্বে শুভম অস্তু। নন্দিনী জানালেন, ২০২১ এ তাঁরা ৪ জন মিলে পুজো করেছিলেন, এবার মায়ের আশীর্বাদে শুভম অস্তু ১৬ জনের দল। ১৬ মহিলা পুরোহিতের উদাত্ত গলায় মন্ত্রোচ্চারণে শুরু হল খুঁটিপুজো। এক অনন্যসাধারণ আবহ তৈরি হল রবিবার ৬৬ পল্লির মণ্ডপে। 

বেশ কয়েক বছর ধরেই, বিয়ে, গৃহপ্রবেশের মতো অনুষ্ঠানে পৌরহিত্য করছেন নন্দিনী, সেমন্তী, রুমা, পৌলমীরা। তবে ২০২১ এ ৬৬ পল্লি খুলে দিয়েছিল নতুন এক দিগন্ত। এবারও ৬৬ পল্লির দুর্গাপুজোয় (66 Pally Durga Puja) , পৌরহিত্য করবেন তাঁরা। জোর কদমে চলছে তার প্রস্তুতি পর্ব। 

পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হল, ' দুর্গা তিনিই,  যিনি দুর্গতি নাশ করেন। এত সীমিতই কি তার সীমা! দুর্গা দক্ষের কন্যা সতী,  তিনি দেবাদিদেবের ঘরণী পার্বতী । সর্বত্রই বিরাজমান দুর্গা । এবার তাই দেবী দুর্গার রূপ কল্পনায় রয়েছেন আরেক পার্বতী। পার্বতী দাস বাউল। '

এবার ৬৬ পল্লির মণ্ডপে রয়েছে অন্যরকম চমক। তার জন্য অপেক্ষা করতে হবে বোধনের। 

এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট

মহাষষ্ঠী : ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 

মহাসপ্তমী : ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার

মহাষ্টমী :  ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
সন্ধিপুজো :  সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি। 

মহানবমী: ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।

বিজয়া দশমী:  ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।

(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)

আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget