এক্সপ্লোর

Gita Quotes : মনোসংযোগ করতে অসুবিধা ? গীতায় শ্রীকৃষ্ণ দেখিয়েছেন সেই পথ

Bhagabat Gita : কৃষ্ণ বলেছেন,মন  নিঃসন্দেহে চঞ্চল । তাকে বশে রাখা নিশ্চিত কঠিন । কিন্তু হে কুন্তিপুত্র, উপায় আছে।

গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগে শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনকে মনঃসংযোগের নানা উপায় সম্পর্কে অবহিত করেছেন। অর্জুন শ্রীকৃষ্ণর কাছে  মনোনিবেশের উপায় সম্বন্ধে জানতে চেয়েছেন। বুঝতে চেয়েছেন কীভাবে চঞ্চল, অস্থির মনকে বশে আনা যায়। ষষ্ঠ অধ্যায়ের ৩৫ তম শ্লোকে ভগবান বলেছেন - 

 অসংশয়ং মহাবাহো মনো দুনিগ্রহং চলম্। 
অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে ।। 

অর্জুনকে মহাবাহো সম্বোধন করে কৃষ্ণ বলেছেন,মন  নিঃসন্দেহে চঞ্চল । তাকে বশে রাখা নিশ্চিত কঠিন । কিন্তু হে কুন্তিপুত্র ! অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকেও বশ করা যায় ।  

এই শ্লোকের মাধ্যমে ভগবান বোঝাতে চেয়েছেন,  মন চঞ্চল ঠিকই। তা এদিন-ওদিক ধাবিত হয়। তাও স্বীকার করেছেন ভগবান।  কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে সহজেই বশ করা সম্ভব। ভগবান বুঝিয়েছেন মনকে একদিকে নিবিষ্ট করার জন্য তাকে অন্য বিষয় থেকে সরিয়ে আনতে হবে। বারবার সেই চেষ্টা করে যেতে হবে। মন এদিক ওদিক গেলেও বারবার তাকে ফিরিয়ে এনে পরমাত্মাতে নিবিষ্ট করতে হবে। একেই ভগবান বলেছেন ‘অভ্যাস’। গীতা বলছে, পরমাত্মাই সবার ওপরে। পরমাত্মা সর্বশক্তিমান। ঈশ্বরলাভ জীবনের পরম লক্ষ্য হতে হবে। 

শ্রদ্ধা ও ভক্তি এনে মনোনিবেশ করতে হবে।  মন যেদিকেই ধাবিত হোক না কেন, সেখানেই নিজ ইষ্টদেবের চিন্তা করতে হবে।  পরমেশ্বরের স্বরূপ চিন্তা করা।নিষ্কামভাবে নিরন্তর  জপ করে যেতে হবে যার যার ইষ্ট নাম। সে হতে পারে, রাম, কৃষ্ণ, শিব, বিষ্ণু, সূর্য, শক্তি । ঈশ্বরপ্রাপ্ত মহাত্মা ব্যক্তিদের সঙ্গও উপকারে আসতে পারে। 

গীতায় ভগবানের উপদেশ, মনকে বশে করার জন্য অভ্যাস ও বৈরাগ্য দুটি সাধনই  প্রয়োজনীয়।  মন যদি নদীর ধারা হয় তবে তাকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে।  বিষয়াভিমুখী প্রবাহের গতি রুদ্ধ করতে হবে। 

পরের শ্লোকে ভগবান বলেছেন, 

অসংযতাত্মনা যোগো দুষ্প্রাপ ইতি মে মতিঃ। 
বশ্যাত্মনা তু যততা শক্যোহবাপ্তুমুপায়তঃ।।৩৬ 

অর্থাৎ,
অসংযত মন যাঁর, সেই ব্যক্তির পক্ষে আত্ম-উপলব্ধি করা দুষ্প্রাপ্য। কিন্তু যার মন সংযত, ভগবানে নিবেদিত, তিনিই যথার্থ উপায়  অবলম্বন করে মনকে বশ করতে পারেন।                                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget