এক্সপ্লোর

Jai Mangalbar Brata khatha :প্যাঁচে ফেলতে পারবে না কেউ, বারবার বাঁচাবেন মঙ্গলচণ্ডী ! জ্যৈষ্ঠমাসে জয়মঙ্গলবারের মাহাত্ম্য জানেন?

Jai Mangalbar Brata : ব্রতকথা থেকে জানা যায়, এই ব্রত করে কীভাবে জয়াবতী শ্বশুরবাড়িতে নানা বিপদ-আপদ কাটিয়ে উঠতে পেরেছিল। কী করতে হয় জয় মঙ্গলবারের ব্রতপালনে ?

কলকাতা : জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার বাংলায় প্রচলিত জয় মঙ্গলবারের ব্রত। এই ব্রত উদযাপনের রীতি রয়েছে বিবাহিত , অবিবাহিত সকলের মধ্যেই। মঙ্গলচণ্ডীর ব্রত পালন যাঁরা করেন, তাঁদের কোনও সঙ্কট দমাতে পারে না, দেবীর কৃপায় সব মুশকিল আসান হয়। এই বিশ্বাস থেকেই বাংলার ঘরে ঘরে জয় মঙ্গলবার ব্রতপালন। জয়মঙ্গলবারে গরমকালের ফল দিয়ে দই, চিঁড়ে খাওয়ার রীতি আছে। এবার মঙ্গলবারগুলি পড়েছে, ২১,২৮ মে। ৪ ও ১১ জুন। 

  • ব্রতকথার গল্প থেকে জানা যায়, এই ব্রত করে কীভাবে জয়াবতী শ্বশুরবাড়িতে নানা বিপদ-আপদ কাটিয়ে উঠতে পেরেছিল। জয়দেব ও জয়াবতী সেখানে নবদম্পতি। জয়াবতী জয়মঙ্গলবারের ব্রত করে। তাঁর বিশ্বাস এই ব্রত করলে হারালে পায়, স্বামী-পুত্র জলে ডোবে না, আগুনে পোড়ে না, মরলে বাঁচে। শ্বশুরবাড়ি যাওয়ার পথেই জয়দেব জয়াবতীর সব গয়না ও কাপড় ভুলিয়ে নিয়ে নেয়। আর জলে ফেলে দেয়। শ্বশুরবাড়িতে গিয়ে গঞ্জনা শোনে বউ। এরপর আশ্বর্য ভাবে বৌভাতে মাছ কাটতে গিয়ে জয়াবতী মাছের পেট থেকে পায় গয়নার থলি। সেই মাছ জল থেকে ওই পুঁটুলি গিলে নিয়েছিল। জয়াবতী বোঝে সবই দেবীর দয়া। জয়দেব যতবারই তাকে বিপদে ফেলার চেষ্টা করে, ততবারই  জয়াবতীকে উদ্ধার করে দেন দেবী মঙ্গলচণ্ডী।  অবশেষে নানা পরীক্ষার পর জয়দেবও মেনে নিল মঙ্গলচণ্ডীর মহিমা। সারা বাংলায় ছড়িয়ে পড়ল মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য। 

জয় মঙ্গলবারের ব্রত পালন করতে হয় জ্যৈষ্ঠের চারটি মঙ্গলবার। অনেকে দুটি মঙ্গলবার ব্রতপালন করেন। আবার কেউ কেউ একটি সংক্ষিপ্ত ব্রত পাঠ করেন। সেটি হল - 
সোনার মঙ্গলচন্ডী  রুপোর বালা/ কেন মা মঙ্গলচন্ডী এতো বেলা 
হাসতে খেলতে,তেল হলুদ মাখত / শাঁখা শাড়ি পরতে,আঘাটার ঘাট দিতে,
অপথে পথ করতে,অরাজ্যকে রাজ্য দিতে/ আইবুড়োর বিয়ে দিতে,নিধনের ধন দিতে 
হা-পুতির পুএ দিতে ,অন্ধের চক্ষু দিতে/ তাই এতো বেলা ॥ 

কীভাবে ব্রতপালন ?

এই ব্রতে লাগে -

  • ১৭টি গোটা সুপারি
  • ধান
  • দূর্বা
  • ফুল
  • ফল
  • বেলপাতা
  • পাকা আম
  • কাঁঠাল

    দেবী মঙ্গলচণ্ডীর আরাধনা করতে গেলে কাঁঠাল পাতায় দূর্বা ঘাস, ধান, যব, মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয়, পরে কলার মধ্যে সেই ধান যব পুরে গিলে খেতে হয়। এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে দেবীকে। তারপর পাঁচ ফল দান করতে হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget