এক্সপ্লোর

Jamai Sasthi 2024 : মেয়ে না-থাকলে কি করা যায় না জামাই ষষ্ঠী? এ বছর কবে পড়েছে ?

Jamai Sasthi Date : ষষ্ঠীর পুজো যে কোনও মা-ই করতে পারেন সন্তানের মঙ্গল কামনায়। চলুন জেনে নেওয়া যাক, এ বছর কবে পড়েছে জামাই ষষ্ঠী। 

Jamai Sasthi 2024 : বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ। বাংলার প্রতি মাসেই এক করে ষষ্ঠী ব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসে হয় জামাই ষষ্ঠী পালন। এই দিনে শাশুড়িরা মেয়ে-জামাইয়ের সুখ-সমৃদ্ধির জন্য মা ষষ্ঠীর পুজো করেন। পুজোর মাধ্যমে জামাইকে স্বাগত জানানো হয়। দেওয়া হয় উপহার। তবে যাঁদের জামাই নেই, বা কন্যা সন্তানি নেই, তাঁরাও পালন করে থাকেন এই ব্রত। কারণ ষষ্ঠীর পুজো যে কোনও মা-ই করতে পারেন সন্তানের মঙ্গল কামনায়। চলুন জেনে নেওয়া যাক, এ বছর কবে পড়েছে জামাই ষষ্ঠী। 

জামাই ষষ্ঠী উদযাপনের পিছনে রয়েছে একটি গল্প। বিড়াল মা ষষ্ঠীর বাহন। তার উপর উৎপাত করলে দেবী যান চটে। একবার হয়েও ছিল তাই। এক লোভী মহিলা ছিলেন। তিনি চুরি করে খেতেন আর যাবতীয় দোষ চাপিয়ে দিতেন বিড়ালের উপর। বিড়াল বেচারা দোষ না করেও মারধর খেত। তা নিয়ে বিড়ালের ভারী কষ্ট। সে তো একদিন মা ষষ্ঠীর কাছে কেঁদে কেটে একাকার করল। তখন মা ষষ্ঠী ওই মহিলাকে  শাস্তি দেবেন ঠিক করলেন। মা ষষ্ঠী ছল করে তাঁর সন্তানদের তাঁর কাছ থেকে একদিন সরিয়ে নিলেন। সেই মহিলার তখন পাগলের মতো অবস্থা।  অপারগ হয়ে তিনি দেবীর কাছে দয়া ভিক্ষা করেন। তখন দেবী  ষষ্ঠী বলেন, সন্তানদের ফিরে পেতে গেলে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠ দিনে জামাই ষষ্ঠী পালন করতে হবে। তার পর থেকেই বাঙালির জামাইষষ্ঠী পালন শুরু। এই হল জামাইষষ্ঠীর  ব্রত কথা।  এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে। 

ব্রত পালনের জন্য লাগবে - 

  • তাল পাতার পাখা
  •  দূর্বা
  •  ধান
  •  মিষ্টি
  •  সুপারি
  •  করম চা
  •  ফুল, বেলপাতা
  •  আম্রপল্লব
  •  হলুদ মাখানো সুতো 

বাংলা পঞ্জিকার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জামাই ষষ্ঠী ।  প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। বাংলা পঞ্জিকা অনুসারে, এবার জামাই ষষ্ঠী পালিত হবে, জুন মাসের ১২ তারিখ, শুক্রবার, জৈষ্ঠ মাসের ২৯ তারিখ। তবে অনেকেই এদিন আচার পালন করলেও খাওয়া-দাওয়া জমায়েত করেন কাছাকাছির কোনও একটি ছুটির দিনে। তাই জামাই ষষ্ঠীর আশেপাশে ছুটির দিনগুলোতে বাজার দর থাকে বেশ আকাশছোঁয়া।  

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget