এক্সপ্লোর

Kalipuja: অনুব্রতহীন পুজো যেন জৌলুসহীন, ৫০০-এর বদলে ১০০ ভরি গয়নায় সাজল মা!

Kali Pujo 2023: এ বছর ৫৭০ ভরি না হলেও কয়েশ ভরি সোনার গয়না পরানো হয়েছে মা কালীকে। তবে আগের মত নেই জাঁকজমক

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) দলীয় কার্যালয়ের কালীপুজোর (Kalipuja) কালীর (Kali) জৌলুস যেন কমেছে। গরু পাচার (Cow Smuggling) মামলায় একবছরেরও বেশি সময় ধরে জেলে বন্দি অনুব্রত। ৫৭০ ভরি গয়নার পরিবর্তে একশো ভরি মত গয়না পড়ানো হয়েছে মা কালীকে (Maa Kali)। 

দলীয় কার্যালয়ের কালী প্রতিমাকে ৩ কোটির গয়না পরাতেন অনুব্রত মণ্ডল। সেই গয়না এবার ইডির নজরে ৷ ডাকা হয়েছেন মন্দিরের ট্রাস্টের সদস্যদের। আর এই পরিস্থিতিতে এ বছর ৫৭০ ভরি না হলেও কয়েশ ভরি সোনার গয়না পরানো হয়েছে মা কালীকে। তবে আগের মত নেই জাঁকজমক।                                                                            

বরাবরই মা কালীর ভক্ত ছিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কখনও সতীপীঠ কঙ্কালীতলায়, কখনও সিদ্ধপীঠ তারাপীঠে দিনভর বড় যজ্ঞের আয়োজন করতে দেখা গিয়েছে তাঁকে৷ বোলপুরে দলীয় কার্যালয়েও একটি কালী পুজোর সূচনা করেছিলেন তিনি৷ 

সময় যত এগিয়েছে, অনুব্রতর পুজো বড় হয়েছে। কালী প্রতিমার সোনার গয়নাও বেড়েছে। ২০২০ সালে ৩২০ ভরি সোনার গয়না ছিল, তা বেড়ে ২০২১ সালে ৫৭০ ভরি হয়। গরু পাচার ও অর্থ পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই প্রায় ৩ কোটি টাকার এই গয়না ইডির নজরে। তাই ২০২২ সালে দলীয় কার্যালয়ে প্রতিমার গায়ে মাত্র কয়েক ভরি সোনার গয়না দেখা গিয়েছিল৷                          

আরও পড়ুন, আর বাড়ির খাবার নয়, জেলের খাবারই খেতে হবে জ্যোতিপ্রিয়কে, নির্দেশ আদালতের

এবার গয়নার পরিমাণ বেশ কিছুটা বেড়েছে ৷ ৫৭০ ভরি না হলেও কয়েকশ ভরি সোনার গয়না পরানো হয়েছে তৃণমূল পার্টি অফিসের কালী প্রতিমাকে৷ তবে অনুব্রত থাকাকালীন এই পুজোর জাঁকজমক যেমন তা কার্যত নেই৷ জৌলুস হারিয়েছে এই পুজো। 

রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "একটা মানুষের জন্য কিছু তো আটকে থাকে না৷ দলীয় কর্মীদের কথা ভেবে এই পুজোর আয়োজন করা হয়েছে। কর্মীরাই চাঁদা দিয়েছেন৷ জাঁকজমক করার চেষ্টা করব৷ দেখা যাক।" 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget