এক্সপ্লোর

Kamakhya Temple: তন্ত্র হোক বা গুপ্তবিদ্যাচর্চা, 'শ্রেষ্ঠ পীঠ' কামাখ্যা ঘেরা একাধিক রহস্যে!

Kamakhya Temple Mythology: পীঠের সংখ্যা যাই হোক না কেন, কামাখ্যা সবক্ষেত্রেই উল্লেখ্য। তাই একে শ্রেষ্ঠ পীঠ বলা হয়।

কলকাতা: প্রাচীন ভারতের প্রাগজ্যোতিষপুরই হল আজকের কামাখ্যা (Kamakhya Temple)। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর ৩ শিখরের ওপর দেবী কামাখ্যার অধিষ্ঠান। গোটা নীলাচল পর্বতজুড়ে ছড়িয়ে রয়েছে দশমহাবিদ্যার মন্দির। কালিকাপুরাণ মতে, পীঠের সংখ্যা ৪। আবার দক্ষযজ্ঞের কাহিনী অনুসারে, পীঠের সংখ্যা ৫১। তবে পীঠের সংখ্যা যাই হোক না কেন, কামাখ্যা সবক্ষেত্রেই উল্লেখ্য। তাই একে শ্রেষ্ঠ পীঠ বলা হয়। 

‘কামেশ্বরীং যোনিরূপাং মহামায়াং জগন্ময়ীম’ তন্ত্রে কামাখ্যা মন্দির তৈরি নিয়েও নানা মত আছে।  কামাখ্যা মন্দির থেকে একটু ওপরে উঠলে রয়েছে বগলামন্দির। তন্ত্র বা গুপ্তবিদ্যা চর্চায় এই মন্দিরের যথেষ্ট নাম আছে। প্রতি মঙ্গলবার গুয়াহাটিতো বটেই, এমনকী দেশের নানা প্রান্ত থেকে মনস্কামনা পূরণের জন্য বহু মানুষের সমাগম হয় এখানে। 

কামাখ্যা মন্দির ও ব্রহ্মপুত্র নদ বরাবরই মানুষের বিশ্বাস ও আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে একই সঙ্গে এটি অলৌকিক এবং রহস্যে পরিপূর্ণ। মনে করা হয়, ঋতুস্রাবের সময় দেবীর রক্ত প্রবাহিত হওয়ার কারণে ব্রহ্মপুত্র নদের জলও লাল হয়ে যায়। তবে এর সঙ্গে বিশেষ ধর্মীয় বিশ্বাস যুক্ত রয়েছে।

ধর্মীয় সাহিত্য অনুযায়ী আদি মন্দিরটি কামদেব দ্বারা নির্মিত, যিনি এই মন্দিরে মায়ের আরাধনা করার পর শিবের বরপ্রাপ্ত হয়ে তাঁর স্বকীয় সৌন্দর্য ফিরে পেয়ে ছিলেন। বিশ্বকর্মার সাহায্যে নির্মিত এই মন্দিরটি. স্থাপত্য এবং ভাস্কর্য বিস্ময়ে পর পূর্ণ। আবার এও বিশ্বাস করা হয়, এই মন্দির এমন একটি স্থান, যেখানে মহাদেব আর সতীর মিলন-সম্পর্ক স্থাপিত হয়। সংস্কৃত শব্দ ‘কাম’ প্রেমের সঙ্গে সম্পর্কিত বলে এই অঞ্চলটির নাম কামাখ্যা হয়েছে বলে অনেকের ধারণা ।

আরও পড়ুন, পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র, এখানে পাপস্খালন করেছিলেন স্বয়ং রামচন্দ্র, পড়ুন মরুতীর্থ হিংলাজ কথা

কালিকাপুরাণ অনুযায়ী জানা যায় যে মাতা সতীর পিতা প্রজাপতি দক্ষরাজ এক মহাযজ্ঞের আয়োজন করেন। শিব বিদ্বেষী দক্ষরাজ এই যজ্ঞে সতী ও শিবকে নিমন্ত্রণ করেন না। সেই সময় শিব ও সতীর মধ্যে মনোমালিন্য হয় যজ্ঞকে কেন্দ্র করে। পরবর্তী সময়ে শিবের অনুমতি নিয়ে সতী যজ্ঞ স্থানে আসেন। কিন্তু দক্ষরাজ শিবসহ সতীকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডের আগুনে আত্মহুতি দেন দেবী সতী। সতীহারা শিব প্রচন্ড রাগে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। সমস্ত সৃষ্টিকে বাঁচতে ও সমস্ত দেবতার অনুরোধে বিষ্ণুদেব তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খন্ড খন্ড করে ৫১ টি অংশে বিভক্ত করেন। পরবর্তীকালে সতীর দেহের ৫১ টি অংশ বহু স্থানে পড়ে তৈরি হয় আদি শক্তির পীঠস্থান। কামাখ্যার নীলাচল পাহাড়ে পড়ে এই অংশটি কালক্রমে প্রস্তরীভুত হয় ও এখানে পুজো করা হয়। 

কামাখ্যা মাকে সবাই তন্ত্র সাধনার দেবী বলেন। তাই তন্ত্র সাধনার মূল স্থান কামরূপ কামাখ্যা মন্দির। এই মন্দিরে দশমহাবিদ্যার মাতঙ্গী ও কমলা রূপটিরও পূজা হয় আর গর্ভগৃহের বাইরে মার বাকি মহাবিদ্যার মন্দির রয়েছে।

প্রতি বছর জুন মাসে ব্রহ্মপুত্র নদের জল তিন দিন রক্তের মতো লাল হয়ে যায়। মনে করা হয়, এই সময়ে কামাখ্যা দেবী মাসিক চক্রে বাস করেন। রজস্বলার সময়, দেবী কামাখ্যার প্রবাহিত রক্তে সমগ্র ব্রহ্মপুত্র নদর জল লাল হয়ে যায়। কামাখ্যা দেবীর মন্দিরে শুধু পূজার নিয়মই নয় অন্যান্য মন্দিরের থেকে আলাদা। বরং এখানে ভক্তদের প্রসাদও দেওয়া হয় ভিন্নভাবে। এখানে প্রসাদ হিসেবে ভক্তদের লাল রঙের কাপড় দেওয়া হয়। এই লাল কাপড় সম্পর্কে বলা হয় যে, যখন দেবীর ঋতুচক্র তিন দিন থাকে, তখন মন্দিরে সাদা রঙের কাপড় বিছিয়ে তিন দিন মন্দির বন্ধ থাকে। তিন দিন পর মন্দিরের দরজা খুললে দেবীর রক্তে সাদা কাপড় লাল হয়ে যায়। এই কাপড়টিকে অম্বুবাচী কাপড় বলা হয় এবং ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া হয়।

 

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget