এক্সপ্লোর

Saraswati Puja 2024 : সরস্বতী পুজোয় হলুদই কেন পরতে হবে? আছে কি কোনও ব্যাখ্যা ?

Vasant Panchami : দেবী সরস্বতীর মন্ত্র বলে , তিনি শুভ্রবস্ত্রাবৃতা, শ্বেতপদ্মাসনা। তাহলে কেন, বিদ্যার দেবীর আরাধনার সঙ্গে জড়িয়ে গিয়েছে হলুদ পোশাক পরার রীতি ? 

কলকাতা : বসন্ত পঞ্চমী।  সরস্বতী পুজো। শুধু বাংলা নয়, সারা ভারতেই পূজিতা পলাশপ্রিয়া। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে  হিন্দু চন্দ্র পঞ্জিকা অনুসারে মা সরস্বতী পূজিত হন। ২০২৪ সালে, এই  ১৪ ফেব্রুয়ারি, বুধবার, সরস্বতী পুজো পড়েছে। আর বাগদেবীর আরাধনা মানেই পীতবস্ত্রে পুষ্পাঞ্জলি দেওয়া। মা-সরস্বতীও বেশিরভাগ সময়ে হলুদ রঙের শাড়ি পরিহিতা। অথচ দেবী সরস্বতীর মন্ত্র বলে , তিনি শুভ্রবস্ত্রাবৃতা। সরস্বতীর সাদা পোশাক বিশুদ্ধতাকে নির্দেশ করে। তিনি শ্বেতপদ্মাসনা। তাহলে কেন, বিদ্যার দেবীর আরাধনার সঙ্গে জড়িয়ে গিয়েছে হলুদ পোশাক পরার রীতি ? 

দেবী সরস্বতী বিদ্যার সাধিকা। মানসিক উত্তরণের দেবী। তাঁর কাছে প্রার্থনা করা হয় , অজ্ঞতা থেকে আলোর পথে নিয়ে যাওয়ার। এই দিনটিকে তাই হাতেখড়ির দিন হিসেবে বেছে নেওয়া হয়। 

আরও পড়ুন : 

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।      

বসন্ত পঞ্চমীতে সকলেই হলুদ রং পরতে পছন্দ করেন। আসলে সোনালি হলুদ হল পাকা ফসলের রং। ফলের রং। উত্তর ভারতে সরিষার ক্ষেত এই সময় ফুলে ফুলে ভরে যায়। প্রকৃতি হলুদ বর্ণ রং ধারণ করে। প্রকৃতির এই রংই আসলে মানুষের পোশাকে উঠে আসে। এর পাশাপাশি হলুদ রং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে বলে মনে করা হয়। 

তাই দেবীকে হলুদ ফুল অর্পণ করা হয়। সুখ ও সমৃদ্ধির জন্য মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা ভাল বলে মনে করা হয়। এছাড়া বসন্তের আগমনের বার্তা বয়ে আনে এই উৎসবয  এই ঋতু নবজীবন এবং প্রাণশক্তির প্রতীক। হলুদ একটি প্রাণবন্ত রং। হলুদ নতুন ফসলের প্রতীক, সমৃদ্ধি রং এবং নতুন সূচনার জন্য শুভ। হলুদ রং সুখ, শান্তি দেয় এবং মানসিক চাপ দূর করে। তাই শীতের রুক্ষতাকে বিদায় জানাতে ও পজিটিভিটি নিয়ে বসন্তকে আবাহন জানাতে হলুদ পরার রীতি আছে। 

মনে করা হয় যে কোনও শুভ অনুষ্ঠানের জন্য হলুদ রং খুবই শুভ।  হলুদ ফুল দিয়ে ঘর সাজানোর পাশাপাশি পোশাকেও হলুদ রঙের ব্যবহার করা হয়।  সেই সঙ্গে যদি ঘরে হলুদ পর্দা ব্যবহার করা হয় বা চাদর পাতা হয়, তাহলে মনে ইতিবাচক শক্তি বাড়ে।  এছাড়া বৈজ্ঞানিকভাবে হলুদ রঙকেও বিশেষ বিবেচনা করা হয়েছে। হলুদ রং মানসিক চাপ দূর করে মনে শান্তি আনে।

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget