এক্সপ্লোর

Makar Sankranti 2025 : সাড়ে সাতি-ধইয়া তো বটেই, শনির মহাদশার কষ্টও হবে দূর, মকর সংক্রান্তিতে করতে হবে এই কাজ

Shani Surya Meet On Makar Sankranti : শনির অপর ঘর মকরে যখন সূর্য প্রবেশ করবেন সেদিন মর্ত্য লোক  ভরে যাবে ধন-ধান্যে। সূর্যের মকরে প্রবেশ করার তিথিই মকর সংক্রান্তি নামে পরিচিত।

মকর সংক্রান্তি তিথি হিন্দু ধর্মের মানুষদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এর পৌরাণিক গুরুত্বও অসীম, সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এর তাৎপর্য অনেক।  জ্যোতিষ শাস্ত্র বলে, এদিন পুত্র শনির গৃহে প্রবেশ করেন সূর্য। শনিদেব, সূর্যদেবতার পুত্র। পৌরাণিক আখ্যান অনুযায়ী,মকর সংক্রান্তিতেই শনিদেব কালো তিল দিয়ে পিতৃদেব সূর্যের পুজো করেন। শনির পুজোয় প্রসন্ন সূর্য আশীর্বাদ করেন তাঁকে। আশীর্বাদে তিনি বলেন, শনির অপর ঘর মকরে যখন সূর্য প্রবেশ করবেন সেদিন মর্ত্য লোক  ভরে যাবে ধন-ধান্যে। সূর্যের মকরে প্রবেশ করার তিথিই মকর সংক্রান্তি নামে পরিচিত। এদিন সমৃদ্ধি উদযাপনের দিন।

সারা বছরে মোট  ১২ টি সংক্রান্তি আছে, তবে মকর সংক্রান্তির গুরুত্বই আলাদা। পৌষ মাসে, যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, সেই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়।  এটি সূর্য ও শনির মিলনের দিন। কথিত আছে যে এই দিনে কালো তিল দিয়ে সূর্যের পুজো করলে কোনও ব্যক্তি শনির দোষ থেকে মুক্তি পান। 

মকর সংক্রান্তির গল্প

পৌরাণিক কাহিনি অনুসারে, সূর্যদেব এবং শনিদেবের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে গিয়েছিল। শনির মা ছায়ার সঙ্গে সূর্যের দূরত্ব তৈরি হয়।  প্রতি কাহিনিতে বর্ণিত, শনিদেবের জন্মের পর সূর্ দেখেন,  শনির গায়েক রং কালো। তা দেখে তিনি বলেন,  শনি তাঁর পুত্র হতে পারবেন না। তিনি শনিকে নিজের পুত্র হিসাবে গ্রহণ করেননি । তাতে রুষ্ট হয়ে অভিশাপ দেন ছায়া। সূর্যের এই আচরণে আঘাত পেয়ে ছায়া তাঁকে কুষ্ঠ রোগ হবে বলে অভিশাপ দেন।  শনিদেব ও মাতা ছায়া কুম্ভ-গৃহে বসবাস শুরু করেন। 

ছায়ার অভিশাপে সূর্যের কঠিন অসুখ হয়। তা দেখে সূর্যপুত্র যমরাজ খুবই দুঃখিত হলেন। যমরাজ সূর্যের প্রথম স্ত্রী সংজ্ঞার সন্তান। যমরাজ সূর্যদেবকে কুষ্ঠরোগ থেকে মুক্তি দেন। যখন সূর্যদেব সুস্থ হয়ে উঠলেন, তখন তিনি তাঁর দৃষ্টি সম্পূর্ণরূপে কুম্ভ রাশির দিকে নিবদ্ধ করলেন। এতে শনিদেবের ঘর কুম্ভ পুড়ে ছাই হয়ে যায়। এর পর শনি ও তার মা ছায়া পড়েন মহা বিপদে। 

এরপর ছায়া-মা এবং ভাই শনির দুর্দশা দেখে, যমরাজ পিতা সূর্যকে তাঁদের  ক্ষমা করার অনুরোধ করেন। এর পর সূর্যদেব শনির সঙ্গে দেখা করতে যান। শনিদেব তাঁর পিতাকে কালো তিল নিবেদন করে স্বাগত জানান ।  ভগবান সূর্য শনির এই আচরণে খুশি হন এবং শনিদেবকে দ্বিতীয় আশ্রয় দেন, যার নাম মকর। এতে খুশি হয়ে শনিদেব বলেন, যে ব্যক্তি মকর সংক্রান্তিতে সূর্যের পুজো করবে সে শনির মহাদশা থেকে মুক্তি পাবে এবং তার ঘর ধন-সম্পদে ভরে যাবে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget