এক্সপ্লোর

Science News: ভোরের আকাশে দেখা দেবে 3I/ATLAS, ধূমকেতু না ভিন্গ্রহী যান, রহস্য ঘুচবে কি?

3I/ATLAS News: আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কাজকর্ম বন্ধ থাকাকালীন, ইতিমধ্যেই একাধিক সংস্থা 3I/ATLAS-কে ক্যামেরাবন্দি করেছে।

নয়াদিল্লি: ধূমকেতু না ভিন্গ্রহী যান, সেই নিয়ে বিতর্ক গোড়া থেকেই। এবার পৃথিবীর কাছাকাছি অবস্থানে চলে আসছে 3I/ATLAS. এতটাই কাছাকাছি চলে আসছে যে পৃথিবীবাসী সেটিকে চাক্ষুষ করতে পারবেন। ১৯ ডিসেম্বর পৃথিবীর সবথেকে কাছাকাছি অবস্থানে থাকবে 3I/ATLAS. (3I/ATLAS News)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কাজকর্ম বন্ধ থাকাকালীন, ইতিমধ্যেই একাধিক সংস্থা 3I/ATLAS-কে ক্যামেরাবন্দি করেছে। ৩০ নভেম্বর শেষ পর্যন্ত 3I/ATLAS-কে ক্যামেরাবন্দি করে NASA-র Hubble Space Telescope. সেই ছবি গুণমান নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। তবে এবার আরও ভাল ভাবে 3I/ATLAS-কে দেখার সুযোগ মিলতে চলেছে। (Science News)

NASA জানিয়েছে, ১৯ ডিসেম্বর ভোর হওয়ার ঠিক আগে আকাশে 3I/ATLAS-এর দেখা মিলবে। তবে ওই একদিনই নয়, ২০২৬ সালের সূচনা হওয়ার আগে, আগামী কয়েক দিনই সেটিকে দেখা সম্ভব। টেলিস্কোপের অ্যাপারেচার যদি ৩০ সেন্টিমিটার হয়, তাহলে স্পষ্ট দেখা যাবে। ছোট আকারের টেলিস্কোপ থাকলেও চলবে, তবে তাতে অস্পষ্ট, ধোঁয়াটে আকারেই ধরা দেবে 3I/ATLAS. 

তবে বিজ্ঞানীদের মতে, মানুষের চোখের চেয়ে ক্যামেরার দৃষ্টি অনেক বেশি তীক্ষ্ণ। ফলে ক্যামেরায় আরও ভাল ভাবে ধরা দেবে 3I/ATLAS. চাঁদ এবং পৃথিবীর মধ্যে যে দূরত্ব, ১৯ ডিসেম্বর তার চেয়ে ৭০০ গুণেরও বেশি দূরত্ব থাকবে পৃথিবী ও 3I/ATLAS-এর মধ্যে। তার পরও যে সেটিকে দেখা যাবে, তা-ই অনেক বলে মনে করছেন মহাকাশপ্রেমীরা। ভোর হওয়ার ঠিক আগে, পূর্ব থেকে উত্তর-পূর্ব দিগন্তে 3I/ATLAS আবির্ভূত হবে। তারামণ্ডল Leo-র  অন্তর্গত Regulus-এর ঠিক নীচে অবস্থান করবে 3I/ATLAS. আলোদূষণের জন্য 3I/ATLAS-কে দেখতে সমস্যাও হতে পারে। তাই আলো থেকে দূরের কোনও জায়গা বেছে নিতে বলছেন বিজ্ঞানীরা। বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা সরাসরি সম্প্রচারও করবে ওই মুহূর্ত। ফলে ইন্টারনেট ভিডিও-তেও 3I/ATLAS-কে দেখা যাবে।

3I/ATLAS আদৌ ধূমকেতু, না কি ভিন্গ্রহী যান, সেই নিয়ে বিতর্ক যদিও রয়েই গিয়েছে। 3I/ATLAS-কে ভিন্গ্রহী যান বলে গোড়া থেকেই দাবি করে আসছেন হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী Avi Loeb. 3I/ATLAS ভিন্গ্রহ থেকে আসা অত্যাধুনিক সামরিক প্রযুক্তির নিদর্শন বলে দাবি তাঁর।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget